ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ১ দিন পর একই পরিবারের তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলো- ওই এলাকার শওকত আলীর মেয়ে সুলতানা (৪) এবং দুই ছেলে রাজা (৬) ও বাদশা (৭)।
পুলিশ জানিয়েছে, আজ বুধবার দুপুরে নাসিরনগর উপজেলার চাতপারের রতনপুর পূর্ব পাড়া গ্রাম থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “মঙ্গলবার দুপুরে ৩ ভাই-বোন গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের জুতা পাওয়া যায়।”
আজ পুকুরে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়া হয়।







