চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্ক টাইমস কি সেদিন শুধু নামই ছেপেছিল?

মিরাজ আহমেদ চৌধুরী মিরাজ আহমেদ চৌধুরী
১১:১৯ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২০
মতামত
A A

গত ২৪ মে নিউ ইয়র্ক টাইমস তাদের পত্রিকার ছাপা সংস্করণে করোনায় মারা যাওয়া ১০০০ মানুষের নাম ছেপেছিল। একটি মহামারিতে এক লাখ মৃত্যুর ব্যাপকতাকে শত বছর পরেও যাতে মানুষ অনুধাবন করতে পারে, সে জন্যই তাদের এই ব্যতিক্রমী চেষ্টা। এর পেছনে মূল দর্শন ছিল অনেকটা এরকম: “তারা শুধু তালিকায় রয়ে যাওয়া নাম নয়। তারা আমাদেরই লোক।”

নিউ ইয়র্ক টাইমস সেদিন নিছক মৃতদের নাম ছাপেনি। তারা নামের সাথে কয়েকটি শব্দ দিয়ে সেই ব্যক্তির মানুষ সত্ত্বাটাকে পরিচয় করিয়ে দিয়েছেন, যাতে পাঠক বুঝতে পারে কেন তারা আসলে “আমরাই।”

এজন্য টাইমসের সাংবাদিকরা স্থানীয় বা জাতীয় পত্রিকা ঘেঁটে ঘেঁটে বের করেছেন কোভিডে মারা যাওয়া মানুষের অবিচুয়ারি। তাদের সম্পর্কে প্রিয়জনরা কী বলছেন, সেখান থেকে একটি বাক্য তুলে নিয়ে সেই প্রথম পাতাটাকে তারা সাজিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন, কেন তারা নিছক সংখ্যা নয়।

যেমন: ৮৫ বছর বয়সী রুথ স্কাপিনোক, যার হাতে বসে পাখি খাবার খেতো; অথবা ৯১ বছর বয়সী ক্লারা লুইস বেনেট, যিনি প্রতিবছর স্কুলের প্রথম দিনে তার নাতি-নাতনিদের গান গেয়ে শোনাতেন; আর রডরিক স্যামুয়েলস, যিনি ছোট ভাইকে কেউ কিছু বললেই চটে যেতেন – এসব একেকটি বাক্য একেকটি গল্প হয়ে উঠে এসেছিল সেই প্রথম পাতায়।

টাইমস ইনসাইডারে প্রকাশিত এক লেখায় (যেখানে টাইমসের সাংবাদিকরা তাদের নিজেদের কথা বলেন) পত্রিকাটির চীফ ক্রিয়েটিভ অফিসার টম বডকিন বলেছেন, “প্রথম পাতার জন্য দুই ধরণের আইডিয়া এসেছিল: কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া একশ জন মানুষের ছবি, অথবা পুরোপুরি ছাপা অক্ষর।” পরে সবাই মিলে সিদ্ধান্ত নেন ছাপা হরফে যাওয়ার, কারণ এটাই বেশি নাটকীয়। এভাবে তারা আসলে তিনশ বছর আগের, সাদাকালো ছাপা ডিজাইনে ফিরে যেতে চেয়েছিলেন।

এর পেছনে যে কত শ্রম গেছে, তা বোঝা যাবে, প্রথম পাতার অনলাইন ভিজ্যুয়ালাইজেশন দেখলে, একটি অবিচুয়ারি থেকে কোন শব্দটি বেছে নিতে হবে সেই সম্পাদকীয় জাজমেন্ট বুঝতে পারলে এবং কার নাম আগে কার নাম পরে যাবে তার পেছনের যুক্তি অনুধাবন করলে। সাদাকালো নামে ভরা একটি পাতার পেছনে যে কত গভীর সাংবাদিকতা এবং তার উপস্থাপনায় যে কী প্রচন্ড মানবিক আবেদন, এটি তার একটি নজির। আর একারণেই তাদের প্রচেষ্টাটি সাড়া ফেলেছে।

Reneta

বলা দরকার, এতকিছুর পরেও কোনো কোন ব্যক্তির পরিচিতিতে ভুল হয়েছিল। কেউ নেভিতে চাকরি করতেন, কিন্তু লেখা হয়েছে আর্মি; কেউ একাউন্টেন্ট ছিলেন, ছাপা হয়েছে মিট-কাটার। পরে তারা সংশোধনীও দিয়েছে। কিন্তু এই ভুলগুলো তাদের সাংবাদিকতার আবেদনকে ছাপিয়ে যেতে পারেনি। তাই তেমন সমালোচনাও হয়নি।

আসলে, সেদিনের পাতাটাকে মারা যাওয়া ১০০০ মানুষের নাম বা পেশা – আলাদা করেনি। সেদিনের পাতাটাকে আলাদা করেছে প্রতিটি নামের পেছনের ব্যক্তিটি, যা কিনা তারা তুলে এনেছে কয়েকটি মাত্র শব্দে।

পাঠকদের অনেকেই সেই প্রথম পাতা দেখেছেন। সামাজিক মাধ্যমে সেটি নিয়ে অনেকেই কথা বলেছেন। তারপরও নতুন করে, লাখো মৃত্যুর পেছনের মানবিক গল্পগুলোকে দেখতে চাইলে সেদিনের প্রথম পাতার পিডিএফ লিংকটি দেখে নিতে পারেন। এখানে পাবেন সেই রিপোর্টাজের অনলাইন উপস্থাপনা। আর এখানে, কিভাবে এই সাংবাদিকতা হলো, তার পেছনের গল্প।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসনিউ ইয়র্ক টাইমস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT