চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে যেভাবে কাটল টাইগারদের প্রথম দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার উদ্দেশে গত শুক্রবার নিউজিল্যান্ডে পৌঁছানো বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ক্রাইস্টচার্চের একটি হোটেলে অবস্থান করছে। আজ তারা ৭ দিনের রুম কোয়ারেন্টাইনের প্রথম দিন পার করেছে।

টাইগারদের সঙ্গে নিউজিল্যান্ড সফরে এবার টিম ডিরেক্টর হিসেবে গেছেন খালেদ মাহমুদ সুজন। ক্রাইস্টচার্চে টিম হোটেল থেকে এক ভিডিও বার্তায় তিনি দলের সার্বিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান।

ভিডিও বার্তায় সুজন বলেন,‘আজকে আমাদের রুম কোয়ারেন্টাইনের প্রথম দিন। সকালে ঘুম থেকে উঠে নাস্তার পর ডাক্তার ও দুই নার্স আমাদের জ্বর মাপা ও বাকি সব খোঁজখবর নেয়ার জন্য এসেছিলেন। কালকে প্রথম আমরা যখন এখানে পৌঁছানোর পর সবাই সবার রুমে যাই। শুধুমাত্র ভিডিও কল ছাড়া পরে কারোর সঙ্গে এখনও দেখা হয়নি। দুই-একজনের সাথে ভিডিও কলে কথা হয়েছে। তাছাড়া সব ঠিক আছে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের তেতো স্বাদ নিয়ে নিউজিল্যান্ডে পা রেখেছে মুমিনুল হকের দল। সেখানকার কন্ডিশনে তারা কতটা ভালো খেলতে পারবে, তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে ৩৩ ম্যাচ খেললেও একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা।

ছুটির কারণে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে বেশ কঠিন অবস্থার ভেতরেই নিয়ে গেছে। ইনজুরির কারণে তামিম ইকবাল আগে থেকেই মাঠের বাইরে আছেন। তাই এবারের সফরটি মারাত্মক কঠিন হবে বলা চলে।

দল যে বর্তমানে কঠিন সময় পার করছে সেটি অকপটেই স্বীকার করে নিয়েছেন সুজন। একইসঙ্গে তার কণ্ঠে ছিল আশাবাদের সুর, ‘ছেলেরা পাকিস্তানের সাথে খেলে আসার পরপরই কঠিন সময় যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আর ২-৩ দিন কষ্ট করতে হবে। তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব। জিম থেকে শুরু করব। তারপর আস্তে আস্তে ট্রেনিং শুরু হবে। আশা করি কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি।’

Reneta

আগামী বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ রাহি, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ, শরিফুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ারেন্টাইনবিসিবিমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT