চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের রেকর্ডের পর বাংলাদেশের সাবধানী শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের দিনই অনুমান করা যাচ্ছিল বিশাল সংগ্রহ গড়তে যাচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু এমন রানের পাহাড় গড়বে সেটা হয়তো কেউ ধারণাই করতে পারেনি। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিকরা ৭১৫ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে। এটি দলীয় রানের রেকর্ড। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম ৭০০ রানের দেখা পেল কিউইরা। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ৬৯০ ছিল আগের সর্বোচ্চ।

সেডন পার্কে কেন উইলিয়ামসনের অপরাজিত ২০০ রানের ওপর ভর করে এই বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ২৫৭ বলের ইনিংসটি ১৯টি চার দিয়ে সাজিয়েছেন তিনি। এটি তার ২০তম টেস্ট সেঞ্চুরি। এদিন কলিন ডি গ্র্যান্ডহোম ৫৩ বলে অপরাজিত ৭৬, নেইল ওয়াগনার ৩৫ বলে ৪৭, বিজে ওয়াটলিং ৩১ ও নিকোলাস ৫১ রান করেন।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান। একটি করে নিয়েছেন এবাদত ও মাহমুদউল্লাহ।

তিন সেঞ্চুরির এই ম্যাচে নিউজিল্যান্ড আগেরদিনের ৪৫১ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন আরো ২৬৪ রান যোগ করে। আগের দিনই রাভাল ১৩২ ও ল্যাথাম ১৬১ রান করে দলকে বড় সংগ্রহের পথ দেখান।

নিউজিল্যান্ডের রেকর্ডের পর দ্বিতীয় ইনিংসে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। ওপেনিংস জুটিতে অর্ধশতাধিক রান তুলেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম।

আর বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৪ রান। কিউইদের ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষে শুধু তামিম ইকবালই ভালো খেলেছেন। ডি গ্র্যান্ডহোমের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ১২৮ বলে ১২৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। এটি তার ক্যারিয়ারের নবম টেস্ট শতক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপজেলা নির্বাচন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা

পরবর্তী

বিন লাদেনের ছেলের সৌদি নাগরিকত্ব বাতিল

পরবর্তী
আল-কায়েদা-সৌদি আরব-ওসামা বিন লাদেনের ছেলে হামজা

বিন লাদেনের ছেলের সৌদি নাগরিকত্ব বাতিল

মালয়েশিয়ায় নিরবের ছবির জয়জয়কার

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT