চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের বৃষ্টি হতাশায় ইংল্যান্ডের আশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অকল্যান্ড টেস্টের তৃতীয় দিনে মাঠে গড়াতে পারল মাত্র ১৭টি বল। বৃষ্টির কারণে তিনদিনে খেলা হল মাত্র ১১৫.৪ ওভার। শনিবার তৃতীয় দিনের অবস্থা আরো করুণ। এদিন ২.৫ ওভার ব্যাট করতে পেরেছে নিউজিল্যান্ড। আর রান তুলেছে চারটি। তবে এর মধ্যেই লিডটা ১৭৫ হয়ে গেছে কিউইদের। প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ৫৮ রানে।

শনিবার ম্যাচ শুরু হয়েছিল অবশ্য নির্ধারিত সময়েই। কিন্তু নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪ উইকেটে ২২৯ রান নিয়ে যখন তৃতীয় দিন শুরু করে, অকল্যান্ডের আকাশ তখন মেঘে ঢাকা। মাথার উপর কালো মেঘ নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু হলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি ক্রিকেটাররা।

২.৫ ওভার খেলা হতেই আবারও বৃষ্টির হানা। মিনিট পনেরো পরেই খেলার সমাপ্তি টানতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তৃতীয় দিনের এই ১৭ বলে কোনো উইকেট হারায়নি নিউজিল্যান্ড। ৪ রান যোগ করেছেন হেনরি নিকোলাস ও বিজে ওয়াটলিং। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে নিকোলাস হাফসেঞ্চুরি পূর্ণ করে ৫২ রানে অপরাজিত থাকেন। ওয়াটলিং অপরাজিত ১৮ রানে।

ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে গুটিয়ে যাওয়াতে ইতোমধ্যেই ১৭৫ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। এতে বড় অবদান কেন উইলিলয়াসনের। শুক্রবার নিউজিল্যান্ডের হয়ে রেকর্ডগড়া সেঞ্চুরি করেন উইলিয়ামসন (১০২)। নিউজিল্যান্ড অধিনায়কের এটি ১৮ নম্বর টেস্ট সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মধ্যে যা সর্বোচ্চ।

টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন মিলে মোট খেলা সম্ভব হয়েছে ২৬ ওভার। সময় কমে আসাতে তাই ৩০০ রানের নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করতে পারে নিউজিল্যান্ড। এমনটা ঘটলে কিউইদের ক্রিকেট ইতিহাসে ষষ্ঠবারের মত হবে এই ঘটনা।

টেস্টের বাকি দুদিন আবহাওয়ার কিছুটা ভাল দিকে বলে ইঙ্গিত দিয়েছে অকল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। তবে গত দুদিনে যেভাবে ক্ষণে ক্ষণে রঙ পাল্টেছে আকাশ তাতে খুব বেশি আশা করতে পারছে না স্বাগতিকরা। তবে নিউজিল্যান্ডের বৃষ্টি হতাশায় আশার আলো দেখছে ইংল্যান্ড।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ়প্রতিজ্ঞ: মহাসচিব

পরবর্তী

গণহত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা

পরবর্তী

গণহত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা

চীন-আমেরিকা

চীন-আমেরিকার ‘বাণিজ্য যুদ্ধে’ কার ক্ষতি বেশি?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT