চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের জয়ে বাংলাদেশের শিরোপার স্বপ্ন ডুবল

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১১:৩২ অপরাহ্ণ ২১, মে ২০১৭
স্পোর্টস
A A

আয়ারল্যান্ডে বসা ত্রিদেশীয় সিরিজের আসরে কোন ফাইনাল নেই। প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলবে। পয়েন্টে এগিয়ে থাকারাই সিরিজ-শিরোপা পাবে। তাতে আইরিশদের বিপক্ষে রোববার রাতে ১৯০ রানের বিশাল জয়ে বাংলাদেশের শিরোপার স্বপ্ন কেড়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ খেলা তিন ম্যাচের একটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে, একটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হার, আইরিশ ম্যাচের অন্যটি বৃষ্টিতে ভেসে গেছে। হাতে আছে কেবল কিউই ম্যাচ। আগামী বুধবার কিউইদের বিপক্ষে নামার সময় মাশরাফিদের পয়েন্ট থাকবে ৬; এক জয়ে পাওয়া ৪, আর এক বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের ২! সেখানে নিউজিল্যান্ড ওইদিন বাংলাদেশের বিপক্ষে নামবে তিন জয়ের ১২ পয়েন্ট নিয়ে। টাইগাররা যদি ২৪ তারিখের ম্যাচে ডাবলিনে জিতেও যায়, তাতেও পয়েন্ট হবে ১০! শিরোপা তাই জেতা হবে না।

তবে কিউইদের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি আত্মবিশ্বাসের রসদ নিয়ে যাওয়ার সঙ্গে আইসিসি টেবিলে ছয়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য মূল্যবান কিছু পয়েন্ট অর্জনের ভালো সুযোগ এখন লাল-সবুজদের সামনে।

ডাবলিনের মালাহাইডে ম্যাচের প্রথম ইনিংস ছিল কিউইদের দাপটের। অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া করেছেন মুনরো। ওয়ানডেতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ডটা এবি ডি ভিলিয়ার্সের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে ২০১৫ সালে ইনিংসটি খেলেছিলেন সাউথ আফ্রিকান তারকা। সেটি টপকে যাওয়ার সুযোগ ছিল কলিন মুনরোর। কিন্তু ১৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড অধরা রেখেই সাজঘরে ফিরেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান।

বাঁহাতি মুনরো ১৪ বলে ৪৪ রানে পৌঁছে গিয়েছিলেন। ইনিংসের ৪৮তম ওভারের তৃতীয় ডেলিভারিটি মাঠছাড়া করতে যেয়ে পিটার চেজের বলে ও’ব্রায়েনের তালুবন্দী হয়ে থামেন। ফেরার আগে ৩ চার ও ৪ ছয়ে ইনিংসটি সাজিয়েছেন ৩০ বর্ষী কিউই।

আয়ারল্যান্ডের বিপক্ষে তাতে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ গড়ে কিউইরা। অবশ্য টম ল্যাথাম ঝলমলে এক সেঞ্চুরি করে বড় সংগ্রহের ভিত গড়ে যান। ৯ চার ও ৪ ছয়ে ১১১ বলে ১০৪ রানে থেমেছেন ডানহাতি এই উদ্বোধনী। ২৫ বর্ষী ব্যাটসম্যানের এটি ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে শতক।

Reneta

বাকিদের মধ্যে নেইল ব্রুম ৩৮, রস টেইলর ৫৭, কোরি অ্যান্ডারসন ২০, মিচেল স্যান্টনার ২০ রানে ফিরেছেন।

আইরিশদের হয়ে ১০ ওভারে ৮২ রান খরচ করে ক্রেইগ ইয়ংয়ের ঝুলিতে দুই উইকেট। ৮ ওভারে ৬৯ রান দেওয়া চেজের শিকারও ২ উইকেট। দারুণ বল করা সিমি সিং ১০ ওভারে ৩৮ রান দিলেও উইকেট পাননি।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আইরিশরা। গুটিয়ে গেছে ৩৯.৩ ওভারে ১৫৪ রানেই। সর্বোচ্চ রানের ইনিংসটি অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ডের ৪৮। বাকিদের মধ্যে বলার মত সংগ্রহ কেবল গ্যারি উইলসনের ৩০।

কিউইদের হয়ে ম্যাট হেনরি ৩টি, কোরি অ্যান্ডারসন ও স্কট কুগ্গেলেইজেন ২টি করে উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা সেঞ্চুরিয়ান টম ল্যাথাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন হতে পারে কবে, জানালেন তামিম

এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পিতৃভূমি বগুড়ায় তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

জ্বালানিমন্ত্রীর বিবৃতির সাথে বাস্তবের মিল নেই: ডা. শফিকুর রহমান

এপ্রিল ২০, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে উত্তেজনা, পাকিস্তানের প্রস্তুতি

এপ্রিল ২০, ২০২৬

দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার করার ভাবনা ভারতের

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT