চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে বিক্ষোভের মুখে ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৫, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

নিজ শহর নিউইয়র্কে বিক্ষোভের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্প বৃহস্পতিবার প্রথমবারের মতো নিউইয়র্কে গেলে এসময় ট্রাম্প বিরোধী কয়েকশ’ মানুষ রাস্তায় বিক্ষোভ করে। ক্ষমতা গ্রহণের পর এবারই প্রথমবার নিউইয়র্কে যান তিনি।

এনডিটিভি জানায়, বৃহত্তর গণতান্ত্রিক এই শহরের মানুষ রিপাবলিকান নেতা ট্রাম্পের নীতিকে ব্যাপকভাবে অপছন্দ করে। গত নভেম্বরের নির্বাচনে এখানকার ৮০ শতাংশ ইলেক্টোরাল ভোট পান তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন।

বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি জাদুঘরে রক্ষিত জাপান যুদ্ধে ব্যবহৃত বিমানে টার্নবুলের সঙ্গে ভোজনে বসেন ট্রাম্প। সেসময় কয়েকশ’ বিক্ষোভকারী ট্রাম্প বিরোধী মিছিল করতে থাকে। এই শহরে এর আগেও ট্রাম্প বিরোধী ছোট-বড় কয়েকটি বিক্ষোভ হয়।

গতকালের বিক্ষোভটি ছোট পরিসরে হলেও বিক্ষোভকারীরা ট্রাম্পের নীতি এবং তার সমালোচনা করে।

বিক্ষোভে অংশ নেয়া নিনা হরোউইটজ জানান, ‘আমি ট্রাম্পের সবকিছুর বিরোধীতা করতে এখানে এসেছি। পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে এবং তার (ট্রাম্প) মধ্যে প্রেসিডেন্ট থাকার মতো কোনো উপাদান নেই।’

অবশ্য বিক্ষোভের পরপরই ট্রাম্প কংগ্রেসে ওবামার স্বাস্থ্যনীতি বাতিল হওয়া উদযাপন করতে ম্যানহাটন যান। নির্বাচনের আগে এই শহরে বসবাস করতেন ট্রাম্প। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ১১ বছর বয়সী ছেলে এখনো সেখানেই থাকেন।

Reneta

সেখানে তিনি কয়েক ঘণ্টা থাকার পর নিউজার্সিতে তার নিজস্ব গলফ ক্লাবে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প বিরোধী আন্দোলনট্রাম্প বিরোধী বিক্ষোভডোনাল্ড ট্রাম্পম্যালকম টার্নবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT