নিউইয়র্কের জ্যামাইকায় খুন হওয়া নাজমা খানমের শুক্রবার বাদ জুমা জানাযা সম্পন্ন হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টারে।
এরপরই মুসলিম সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন পরিণত হয় বিক্ষোভ সমাবেশে। অবিলম্বে নাজমা খানমের খুনীদের গ্রেফতার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান নিউইয়র্কের বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। সেসময় তিনি নাজমা খানমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
প্রয়াত নাজমা খানম বাংলাদেশের গ্রামের বাড়ি শরীয়তপুরে। সেখানেই তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকার নরম্যাল রোডে থাকতেন ৬০ বছর বয়সী নাজমা খানম ঝর্ণা। গত বুধবার রাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে নিহত হন তিনি।










