চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃসন্দেহে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন: ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে নির্বাচন করতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি তিনি নির্বাচনের যোগ্য এবং নিঃসন্দেহে তিনি নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি’।

প্রার্থিতা নিয়ে কোন্দল আছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আমাদের প্রার্থিতা নিয়ে কোনো কোন্দল নাই। যাকে দল সমর্থন দিবে তার পক্ষে সবাই কাজ করবে।

কারণ এটা আমাদের চূড়ান্ত আন্দোলনের অংশ। তাই আমদের একক প্রার্থী এবার ভোটে অংশ নিবে। কারণ এ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ।

প্রার্থী বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, যারা দলের প্রতি৷ দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি অনুগত্য থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে দল তাদের কে মনোনয়ন দিবে৷ আমাদের বেশির ভাগ প্রার্থী এ বিষয়ে একমত।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন বিএনপি ও ঐক্যজোট শুরু করেছে সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। শত প্রতিকূলতার মধ্যেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করি। আর সেই জন্য একটা অসমতল নির্বাচনী মাঠে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে যারা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহর তাদের সাক্ষাতকার নিচ্ছি।

Reneta

ফখরুল বলেন, আমরা গতকাল রাজশাহী ও রংপুরের সাক্ষাৎকার শেষ করেছি। আজ বরিশাল বিভাগের ১৮৩ জনের সাক্ষাতকার শেষ করেছি। এখন খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হবে।

এসময় ফখরুল অভিযোগ করে বলেন, নির্বাচনে এখনও যে প্রতিকূলতা রয়েছে, এটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যথেষ্ট নয়। আমাদের যে সব দাবি সরকার তার কোনোটাই গ্রহণ করেনি।

এমনকি যে কথা দিয়েছেন প্রধানমন্ত্রী তাও রাখেননি। আমরা প্রায় দেখছি আমাদের প্রার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে জেলে নেয়া হচ্ছে।

বিশেষ করে যারা সম্ভাব্য প্রার্থী তাদের মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এসব বিষয় নির্বাচন কমিশনের গোচরে দিয়েছি, সরকারের গোচরে দিয়েছি কিন্তু এসব বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে যা চলছে এখনো তাতে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে বলে আমি মনে করি না৷

তাই আমরা আবারো আহ্বান করবো অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সব গ্রেপ্তার বন্ধ করতে হবে। রাজবন্দিদের মুক্তি দিতে হবে। বিশেষ করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনখালেদা জিয়ামির্জা ফখরুল ইসলাম আলমগীরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬

যা করিনি সেটির অভিযোগে শাস্তিতে বেশি কষ্ট পেয়েছিলাম: প্রেস্টিয়ান্নি

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT