চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিঃসঙ্কোচে ভোট দিচ্ছেন অভিনয় শিল্পীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৯
বিনোদন
A A

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার (২১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দিনের শুরু থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানান একাধিক প্রার্থী। 

ভোট গ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এবার নির্বাচনে ২১ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ জন প্রার্থী। খোঁজ নিয়ে জানা যায়, দুপুরের আগেই ভোট দিয়েছেন আসাদুজ্জামান নূর, সূবর্ণা মুস্তাফা, জাহিদ হাসানের মতো তারকা।

শিল্পী সংঘের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাস ও মাসুম আজিজ।

এদিকে বুধবার (১৯ জুন) শেখ মো. এহসানুর রহমান, আবদুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে নির্বাচন নিয়ে বেশকিছু অনিয়মের অভিযোগ এনে দ্বিতীয় সহকারী আদালতে নির্বাচন স্থগিতের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই নির্বাচন স্থগিতের নির্দেশ দেন আদালত। সিনিয়র সহকারী জজ মোহাম্মাদ শাফি এই আদেশ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনার ও শিল্পী সংঘের ৮ জন বিবাদীকে ১৯ জুন থেকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এরপর অভিনয় শিল্পী সংঘের নির্বাচন নিয়ে সংশয় দেখা দেয়। তবে নির্বাচন কমিশনার এমন কোনও নোটিশ পায়নি বলে জানিয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওনক হাসান। তিনি বলেন, নির্বাচন কমিশনার আমাদের জানিয়েছেন, তারা আদালতের কোনো নোটিশ পাননি। কিছু শোনা খবরের উপর ভিত্তি করে তো আর নির্বাচন স্থগিত করা যায় না। তাই শুক্রবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

২০১৯-২১ মেয়াদের নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৬০৬ জন। এবার নির্বাচনে সভাপতি পদে লড়ছেন ৩ জন প্রার্থী। তারা হচ্ছেন-শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। সহ-সভাপতির ৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন-আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার। এবার সাধারণ সম্পাদক পদে লড়বেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান।

Reneta

এছাড়া দু’টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন-আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।

অর্থ-সম্পাদক পদে লড়ছেন-নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে-স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।

আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন-শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম। প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্য প্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল। এছাড়া কার্যনির্বাহী ৭টি পদের জন্য লড়াই করছেন সংগঠনটির মোট ১৮ জন সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসাদুজ্জামান নূরখায়রুল আলম সবুজজাহিদ হাসানবৃন্দাবন দাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT