টেলিভিশন মিডিয়ার বিশিষ্ট অভিনেতা হাসিবুর রহমান মধু মারা গেছেন। নাট্যঅঙ্গণে তিনি মধু দা নামেই পরিচিত। গতকাল মঙ্গলবার হৃদরোগ জনিত কারণে না ফেরার দেশে চলে যান।
হাসিবুর রহমানের ক্যারিয়ার শুরু মঞ্চের মাধ্যমে। ১৯৬২ সালে বেতারে এবং ১৯৬৯ সালে তিনি টেলিভিশনে কাজ করেন।
ছোটপর্দার পাশাপাশি তিনি বড়পর্দার সমানতালে অভিনয় করেছেন। তার অভিনয় সেরা চলচ্চিত্র হল ‘স্মাগলার’, ‘পেনশন’, ‘বর্তমান’, ‘সন্তান যখন শত্রু’, ‘চন্দ্রনাথ’ ইত্যাদি।








