সালমান খানের বর্তমান গার্লফ্রেন্ড লুলিয়া ভান্টুর বলিউডে তার অবস্থান পোক্ত করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
লুলিয়া একজন রোমানিয়ান অভিনেত্রী। সালমানের হাত ধরেই বলিউডে তার পরিচিতি। তাদেরকে নানা ধরণের সেলিব্রেশনেও একসঙ্গে দেখা যায়। এমনকি সাম্প্রতিক সময়ে তাদের বিয়ের গুজবও শোনা গেছে।
এসবের মাঝেই লুলিয়া একের পর এক বলিউডি ছবির অফার পাচ্ছেন। তবে কি সালমানের অন্য গার্লফ্রেন্ডদের ধারাবাহিকতায় তিনিও বলিউডে স্থান করে নিতে যাচ্ছেন? এমন প্রশ্ন অনেকের।
এ বিষয়ে কী ভাবছেন লুলিয়া! লুলিয়া বলেন, ‘আমি ইতিমধ্যে অনেক ছবির অফার পেয়েছি। আর সেগুলোর গল্পও অনেক মজার।’
কিন্তু ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি এক অন্যরকম আকর্ষণ আছে লুলিয়ার। তাই তিনি বলেন, ‘পরিচিতির জন্য আমি অভিনয় করলেও, ক্যারিয়ার হিসেবে আমি মিউজিকের বাইরে কিছুই ভাবতে পারি না। মিউজিকই আমার ধ্যান-জ্ঞান।’
শুধু গান নয়, থিয়েটারেও অভিনয় করেছেন লুলিয়া। রোমানিয়ার থিয়েটারে অভিনয়ের সেই স্মৃতিকে তিনি আজও ভোলেননি। আর তার কাছে থিয়েটারে অভিনয়কে, দর্শকদের সাথে যোগাযোগের এক ব্যাপক সুযোগ বলে মনে হয়।
‘থিয়েটার মানেই অনেক বেশি ডেডিকেশন।’ মিডডে।








