চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়ক’ ছবিতে গাইলেন ইমরান-কনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

এ প্রজন্মের জনপ্রিয় দুই কন্ঠশিল্পী ইমরান ও দিলশাদ নাহার কনা। মিউজিক ভিডিও ছাড়াও নিয়মিত তারা সিনেমার গানে কণ্ঠ দিচ্ছেন। তাদের দুজনের গাওয়া বেশ কিছু গান সিনেমায় বেশ জনপ্রিয়তাও পেয়েছে। বিশেষ করে ‘ধ্যাৎতেরিকি’ ছবিতে রঙিলা রঙিলা, ‘বসগিরি’ ছবিতে দিল দিল গানগুলো মানুষের মুখে মুখে শোনা যায়।

প্লেব্যাক-সিঙ্গার হিসেবে সাফল্যের ধারাবাহিকতায় এই জুটি এবার গাইলেন ‘নায়ক’ ছবিতে।  রবিবার(২৯ আগস্ট) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এই গানের শিরোনাম ‘ভালবাসি তাই এলোমেলো হয়ে যাই’। মিজানুর রহমান লাবুর লেখা এই গানের সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন।

সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি পুরোপুরি রোমান্টিক একটি গান। কথা, সুর ও সংগীত দুর্দান্ত হয়েছে। তিনি বলেন, এর আগে ‘ধূমকেতু’ ছবিতে চুপি চুপি মন প্রেমে পড়েছে নামের একটা হিট গান গেয়েছিলেন ইমরান, যেটি আমার তৈরি গান ছিল। আশা করছি এই গানটিও ভালো লাগবে।

‘নায়ক’ ছবিটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, অধরা খান, মৌসুমী, অমিত হাসান প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ‘জাদুর কাঠি মিডিয়া’। জানা গেছে, গানের দৃশ্য ধারণ ছাড়া ছবির শুটিং প্রায় শেষের দিকে। গেল জানুয়ারি মাসে এফডিসিতে মহরতের মাধ্যমে এই ছবির শুটিং শুরু হয়।

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধরাআহমেদ হুমায়ূনইমরানইস্পাহানি আরিফ জাহানকনানায়কবাপ্পীলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া

এপ্রিল ৩, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

এপ্রিল ৩, ২০২৬

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দু’জন নিহত

এপ্রিল ৩, ২০২৬

জমজমাট লড়াইয়ে জেপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন কার্ড ক্যাপিটালস

এপ্রিল ৩, ২০২৬

হজ ব্যবস্থাপনা: বিমানের সমন্বয় সভা অনুষ্ঠিত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT