চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নায়করাজ হতে সবসময় চেষ্টা করেছি, আজও করছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

১৯৭২ সালে ‘আমার জন্মভূমি’ ছবির মাধ্যমে প্রথম সিনেমায় কাজ করি। ওই ছবিতে ছিলেন রাজ্জাক-কবরী। তখন থেকেই নায়করাজ রাজ্জাক হতে সবসময় চেষ্টা করেছি, আজও করছি।

নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে এভাবেই স্মৃতিচারণ করছিলেন নায়ক আলমগীর। মঙ্গলবার দুপুরে এফডিসির ফলজুল হক অডিটোরিয়ামে পরিচালক সমিতির আয়োজনে নায়করাজের জন্মদিন পালন করা হয়।

সেখানে আলমগীর বলেন, ১৯৭২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাজ্জাক ভাইয়ের এমন কোনো জন্মদিন ছিলনা যে আমি উপস্থিত ছিলাম না। কিন্তু ৯০ সালের পর থেকে এই ২৩ জানুয়ারিতে আমি তার জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতাম না। কারণ এই দিনে আমার মা মারা যায়। আর আমার মায়ের মৃত্যুর খবরটাও রাজ্জাক ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম।

আলমগীর বলেন, ছোটবেলায় উত্তম কুমার, দিলীপ কুমারের ছবি দেখতাম। তখনই নায়ক হতে ইচ্ছে করত। কিন্তু চলচ্চিত্রে এসে বুঝলাম আমাকে নায়করাজ রাজ্জাক হতে হবে। আমি তখন থেকে আজও চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, নায়করাজ রাজ্জাক ছিলেন আমার বড় ভাইয়ের মতো। ওনার সাথে আমার কত স্মৃতি বলে শেষ করা যাবেনা। উনি যখন চলে যান, মনে হয়েছিলো আমি আমার ভাইকে হারিয়েছি।

প্রসঙ্গত, ২১ আগস্ট মারা যান নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুর পর তার এটাই প্রথম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাসান ঈমাম, কবরী, আবদুল লতিফ বাচ্চু, আজিজুর রহমান, ছটকু আহমেদ, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন প্রমুখ।

ট্যাগ: আমার জন্মভূমিআলমগীরনায়করাজরাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ত্রের ঝনঝনানিকে ভয় পায় না নারায়ণগঞ্জবাসী: আইভী

পরবর্তী

‘ঘুষের বিনিময়ে লেকহেড স্কুল খুলতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর পিও’

পরবর্তী

‘ঘুষের বিনিময়ে লেকহেড স্কুল খুলতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর পিও’

বিসিএস ক্যাডারদের গালি দেওয়া ওসিকে বদলি

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT