চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাড়াচাড়া একটু বেশি হয়েছে: নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলায় যারপরনাই হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একাদশ নিয়ে ‘অস্থিরতা’ আর ‘বেশি নাড়াচাড়া’র কারণে এমন অবস্থা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেলে নিজের কর্মস্থল বেক্সিমকো কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের বর্তমান অবস্থা এবং এ থেকে উত্তরণে কী করণীয়, সেসব বিষয়ে বোর্ডের অবস্থান তুলে ধরেন নাজমুল হাসান।

ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ জিতে শুরু করে বাংলাদেশ। এরপর ফাইনালসহ টানা দুই ম্যাচ হেরে যায় মাশরাফীরা। টেস্টে ডাকা হয় আব্দুর রাজ্জাককে। কিন্তু চট্টগ্রামে তাকে না খেলিয়ে ঢাকায় ফেরত পাঠানোর কথা জানানো হয়। ঢাকা টেস্টে সেই রাজ্জাক আবার খেলেন। বাদ দেয়া হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। অস্থিরতা দেখা গেছে টি-টুয়েন্টির দল গঠন নিয়েও। এক সঙ্গে চার নতুনকে মাঠে নামিয়ে দেয়া হয়।

এসব বিষয়ে বিসিবি বসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আপনাদের কনসার্নটা আমি বুঝি। আমার কাছেও মনে হয়েছে নাড়াচাড়াটা একটু বেশি হয়েছে। অস্থিরতাটাও একটু বেশি ছিল।’
মূর্তিকারিগর
‘পরিকল্পনা যদি পাকাপোক্ত না হয়, যদি একেক জনের মতামত নেয়া হয়, তবে তো এমন হবে। লিডারশীপটা এখানে ছিল না। আমাদের একজন হেড কোচ লাগবে।’

একাদশ গঠন নিয়ে কর্মকর্তারা কেমন অস্থির ছিলেন তার একটা উদাহরণও দেন নাজমুল হাসান, ‘তখন তো আমি বিদেশে ছিলাম। প্রথম টি-টুয়েন্টির আগের দিন ফোনে জানতে চাইলাম স্কোয়াড কী, তখনও কেউ বলতে পারে না! খেলার দিন বিকেলে, তিনটার দিকে জানতে চাইলাম স্কোয়াড কী, ওরা বলতে পারে না! এরপর আর কথা বলিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT