চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরের উজ্জ্বল দিনে জ্বললেন সৈকত-সোহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

অনেকদিন পর আলোচনায় সৈকত আলি, ব্যাটে-বলে উজ্জ্বল নাসির হোসেন, ফিফটিতে জ্বললেন নুরুল হাসান সোহান। তাদের তিন ফিফটিতে পৌনে তিনশর কাছে সংগ্রহ গড়ে বোলারদের দৃঢ়তায় খেলাঘর সমাজ কল্যাণ স্মৃতির বিপক্ষে ৫৫ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সোমবার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান তোলে শেখ জামাল। সৈকত ৮৩, নাসির ৫৬, সোহান ৫৮ রান করেন। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২২১ পর্যন্ত যেতে পারে খেলাঘর।

মোহাম্মদ আশরাফুল (৩) দ্রুত ফিরে গেলে সোহরাওয়ার্দী শুভকে (২৫) নিয়ে ৮৬ রানের জুটিতে শেখ জামালের হাল ধরেন সৈকত। ১০ চার ও ২ ছক্কায় ৭৯ বলে ৮৩ রানের ঝলমলে ইনিংস খেলে এ ওপেনার ফিরলে ভাঙে জুটি।

Banglabid

শুভ বেশিক্ষণ টিকতে পারেননি তারপর। সেখান থেকে হাল ধরেন নাসির ও সোহান। দুজনে জুটিতে আনেন ৯৬ রান। ২ চারের পিঠে ৪ ছক্কায় আক্রমণাত্মক মেজাজে নাসির ৫৭ বলে ৫৬ করে সাজঘরে হাঁটা দিলে ভাঙে জুটি।

অধিনায়ক সোহান আরও কিছুক্ষণ থাকেন। ৬৭ বলে ৫৮ রানের ইনিংস উইকেটরক্ষক-ব্যাটসম্যানের, ৫ চার ও এক ছয়ে সাজানো। তানবির ৪ ও মাশরাফী ১ রানে ফেরার পর জিয়াউর রহমান ২ ছক্কায় ২১ বলে ২৪ করলে পৌনে তিনশতে যায় শেখ জামালরা।

মিডিয়াম পেসার ইরফান হোসেইন ৪৩ রানে ৪ উইকেট নিয়ে খেলাঘরের সেরা। ২টি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও মাসুম খান। এক উইকেট টিপু সুলতানের।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খেলাঘর। ইমতিয়াজ ২৯, সাদিকুর ১২, ফরহাদ ৬, মিরাজ ৭, সালমান ২৪, মাসুম ২২ রান করে দিয়ে যান। ইনিংসের একমাত্র ফিফটি অধিনায়ক জহুরুল ইসলামের, ৭৮ বলে ৫১ রানের ইনিংস।

মাশরাফী এক মেডেনে ৭ ওভারে ৩৪ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। ২টি করে উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী ও ইলিয়াস সানি। একটি করে উইকেট গেছে নাসির, এবাদত ও সালাউদ্দিনের দখলে। নাসির ৫ ওভারে এক মেডেনে এক উইকেট নিতে খরচ করেছেন মাত্র ৯ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএল-২০২০ঢাকা প্রিমিয়ার লিগ-২০২০নাসিরলিড স্পোর্টসসৈকতসোহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লাস-পরীক্ষা সাময়িক স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরবর্তী

করোনা মোকাবেলায় আমরা আদৌ প্রস্তুত?

পরবর্তী
করোনাভাইরাস

করোনা মোকাবেলায় আমরা আদৌ প্রস্তুত?

করোনা আতঙ্ক: দেশের সব সিনেমা হল বন্ধ ঘোষণা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT