চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরের অস্ত্রোপচারে বিলম্ব যে কারণে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ২১, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে দেড় মাস ধরে ঘরবন্দী নাসির হোসেন। এসিএল-বিসিএল উভয় লিগামেন্ট ছেড়ায় অস্ত্রোপচারের বিকল্প নেই। সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছে বিসিবি। কিন্তু গোল বেধেছে নামকরা সার্জনদের অ্যাপয়েনমেন্ট না মেলায়। নাসিরের অপেক্ষাটা তাই কেবলই দীর্ঘ হচ্ছে।

বাংলাদেশের কোনো ক্রিকেটারের অস্ত্রোপচারের প্রয়োজন হলেই যার নামটি সবার আগে আসে, তিনি ডেভিড ইয়াং। অস্ট্রেলিয়ান এ শল্যবিদের শরণাপন্ন হতে চেয়েছিলেন ফুটবল খেলতে গিয়ে চোটে পড়া নাসির। কিন্তু মেলবোর্নের এই চিকিৎসক আগামী দেড় মাস ব্যস্ত থাকবেন আগেই অ্যাপয়েনমেন্ট ঠিক হয়ে যাওয়া রোগীদের নিয়ে।

ইয়াংয়ের পরামর্শে সিডনির নামকরা এক সার্জনের সঙ্গে যোগাযোগ করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার অ্যাপয়েনমেন্ট যদি লম্বা সময় পর হয় তাহলে তৃতীয় বিকল্প হিসেবে সিঙ্গাপুরে নাসিরের সার্জারি করাতে চেষ্টা করা হবে বলে জানালেন তিনি।

‘নাসির যত দ্রুত অস্ত্রোপচারে যাবে ততদ্রুত খেলায় ফিরে আসার সম্ভাবনা থাকবে। করসারভেটিভ ওয়েতে ওর ইনজুরিটা ম্যানেজ করা যাবে না। কেননা এসিএল ও বিসিএল দুটো লিগামেন্টেই সমস্যা আছে। অস্ত্রোপচারের মাধ্যমে সমাধান করতে হবে। লজিস্টিক সমস্যায় শিডিউল পাচ্ছি না। ডাক্তার এভেইলেবল না। সিডনির ডাক্তারের ব্যাপারে আমরা দ্রুতই কনফার্মেশন পাবো। যদি শিডিউল পেতে বেশি দেরি হয় তাহলে বিকল্প চিন্তা করবো। সিঙ্গাপুরে যোগাযোগ করতে পারি। সেখানে এক মাসের মধ্যেই করানো যাবে।’

গত ৮ এপ্রিল নাসিরের ডান হাঁটুর এন্টেরিয়র ক্রসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায়। সাধারণত ফুটবলার, হকি ও বাস্কেটবল খেলোয়াড়দের হাঁটুতে এমন ইনজুরি স্বাভাবিক ঘটনা। ক্রিকেটারদের ক্ষেত্রে এ ধরণের ইনজুরি খুবই কম। বাংলাদেশ দলে খেলা ক্রিকেটারদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন ইনজুরিতে পড়েছেন নাসির। অস্ত্রোপচারের পর সুস্থ হতে তার লেগে যাবে ৬ মাসেরও বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসির হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

হট্টগোলের মধ্যে ভাষণ শুরু রাষ্ট্রপতির, বিরোধীদলের ওয়াক আউট

মার্চ ১২, ২০২৬

‘প্রিন্স’-এর টিজার আসতেই ট্রেন্ডিংয়ে শাকিব!

মার্চ ১২, ২০২৬

মনিকাকে নিয়ে যেসব প্রশ্ন রাখলেন সালমান মুক্তাদির

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ছুটির দিনে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT