চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরদের সামনে দাঁড়াতেই পারল না সাকিবরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বিপিএলের প্রথম ম্যাচে নাসির হোসেনের সিলেট সিক্সার্সের কাছে পাত্তাই পেল না সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। সিলেটের সুরমা নদীর তীরে নয়নাভিরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নবাগত দলটির কাছে কুল খুঁজে পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা। সাকিব-সাঙ্গারা ম্যাচ হেরেছে ৯ উইকেটে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নাসিরদের বোলিং তোপে ১৩৬ রানেই আটকে যায় ঢাকা ডায়নামাইটস। জবাবে ১৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় সিলেট।

কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। টার্গেটটা ছোট হওয়াতে তাই শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন সিলেটের দুই ওপেনার উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। সাকিব, শহিদ, আবু হায়দার ও আদিল রশিদদের মত বোলারদের সাধারণমানে নামিয়ে ম্যাচ জিতে নেন তারা।

বাহারি শটের ফুল ছড়িয়ে হাফসেঞ্চুরি তুলে নেন সিলেটের দুই ওপেনারই। জয় থেকে যখন মাত্র ১১ দূরে দাঁড়িয়ে দল, তখন আউট হন ফ্লেচার। ৫১ বলে ৬৩ রান করে আদিল রশিদের বলে স্বদেশী এভিন লুইসের হাতে ধরা পড়েন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কার মার। ফ্লেচার ফিরে গেলেও ৪৭ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন থারাঙ্গা।

এর আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে প্রমাণ করেন অধিনায়ক নাসির নিজেই। প্রথম ওভারের শেষ বলে দলকে সাফল্য এনে দেন অধিনায়কই। স্কোরবোর্ডে ২ রান উঠতেই মেহেদী মারুফকে রস হুইটলির ক্যাচ বানিয়ে ঢাকার ইনিংসে আঘাত হানেন নাসির।

তাতে বিপিএলে শুরুটা মোটেও ভাল হল না হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবে পরিচিত মারুফের। প্রথম ম্যাচে হিসাবের খাতাই খুলতে পারেননি তিনি।

Reneta

প্রথম ওভারে উইকেট হারালেও আরেক ওপেনার এভিন লুইস এবং কুমার সাঙ্গাকারার ব্যাটে এগোচ্ছিল ঢাকা। কিন্তু সপ্তম ওভারে লুইসকেও (২৬) ফিরিয়ে দেন নাসির।

দলীয় সর্বোচ্চ স্কোর করলেও ভাল ছন্দে ছিলেন না কুমার সাঙ্গাকারা। ৩২ রান করতে বল খেলেছেন ২৮টি। সাঙ্গা ফেরার পর সিলেটের মিডলঅর্ডারকে টানতে পারেননি আর কেউেই।

মাত্র ৬ রান করে রানআউটের শিকার হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। নামের প্রতি সুবিচার করতে পারেননি কাইরন পোলার্ডও (১১) । অধিনায়ক সাকিব করেছেন ২৩ রান।

সিলেটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাসির হোসেন, আবুল হাসান ও লিয়াম প্লাঙ্কেট।

রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সার্স। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে খেলবে ঢাকা ডায়নামাইটস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ডাইনামাইটসবিপিএল সিজন ৫সিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT