চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসিরদের ঝালিয়ে নেওয়ার আরেকটি সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
স্পোর্টস
A A

প্রথম প্রস্তুতি ম্যাচে কয়েকজনের ব্যাটিং অনুশীলন মনের মতো হলেও বৃষ্টির কারণে ভেস্তে যায় বোলারদের অংশ। ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে আরেকটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামার সুযোগ পাচ্ছেন মুশফিক-নাসিররা। শুক্রবার হোভে বাংলাদেশের প্রতিপক্ষ সাসেক্স একাদশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে ব্রিংটন কলেজ গ্রাউন্ডে বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ দল।

প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুশফিক ১৩৪ রানে অপরাজিত ছিলেন।

অনেকেরই চোখ ছিল দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নাসিরের দিকে। ৩০ বলে ২৬ করে বিদায় নেন এই অলরাউন্ডার। ২৯ মিনিট ক্রিজে কাটিয়ে যান। মিরাজ ৩৪ বলে করেন ৩১।

দুই অঙ্কে যেতে পারেননি সাব্বির রহমান (৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৪)।

ব্যাটসম্যানদের এমন দিনে বোলাররা শুরুতে নিরুত্তাপ ছিলেন। স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কোনও উইকেট না হারিয়েই ১৮ ওভারে ১০১ রান তুলে ফেলেন। এরপরই হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠ। অফিসিয়ালরা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে এক দিনের বিশ্রাম নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ আয়ারল্যান্ডে রওনা দেবে ৭ মে। ১০ মে আরেকটি একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ১২ মে শুরু ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রবীন্দ্রসংগীতের স্মরণীয় সন্ধ্যা

পরবর্তী

অনলাইনই সাংবাদিকতার ভবিষ্যত, মূলধারার গণমাধ্যমকে আরো বেশি ডিজিটাল হওয়ার পরামর্শ

পরবর্তী

অনলাইনই সাংবাদিকতার ভবিষ্যত, মূলধারার গণমাধ্যমকে আরো বেশি ডিজিটাল হওয়ার পরামর্শ

কেমন ফলাফল করেছে রাজধানীর নামকরা স্কুলগুলো?

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT