সব শঙ্কা মিথ্যা প্রমাণ করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন একটি অনুকরনীয় ও মডেল নির্বাচন হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধীরা নির্বাচনে জয় পেলে সব ঠিক বলতো।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মতোই আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু করতে চায় সরকার। নির্বাচনের ফল বিপক্ষে যাওয়ায় বিএনপি কারচুপির অভিযোগ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে আসার আহ্বান জানান।
উল্লেখ্য বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।








