দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে পিকনিকের নামে নাশকতার প্রস্ততির সময় জামাতের আমিরসহ ৮৩ জনকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এন.এস.আইয়ের যুগ্ম পরিচালক শেখ গোলাম মোস্তফা শুভ এবং তার চৌকস কর্মকর্তাদের সহায়তায় পুলিশ পাঁচবিবি জয়পুরহাট জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজুর রহমানসহ জামায়াতের ৮৩ রুকন ও কর্মীকে দিনাজপুর স্বপ্নপুরীতে আটক করতে সক্ষম হয়।
দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম (বার) জানায়: বৃহস্পতিবার দুপুরে ২টি পিকনিকের বাস ভাড়া করে অবস্থান নেয় জামায়াতের রুকনসহ সহকর্মীরা। এনএসআই দিনাজপুর এর তথ্যে ও উপস্থিতির ভিত্তিতে বিকাল সাড়ে ৪টায় সত্যতা নিশ্চিত করে তাদের আটক করা হয়। এ সময় এন.এস.আই’এর কর্মকর্তা আহসান কবির, আলিফ উদ্দীন, শাহা আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এন.এস.আই দিনাজপুর অফিস সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার জয়পুরহাট উপজেলা, রংপুর, দিনাজপুরসহ বেশ কটি উপজেলার জামায়াতের রুকনেরা রোকন সম্মেলন ও নাশকতার প্রস্তুতি নেয় দিনাজপুর স্বপ্নপুরী এলাকায়। খবর পেয়ে পুলিশের সহায়তায় এনএসআই দিনাজপুর তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮৩ জামায়াতের রুকন-কর্মী, ২টি মিনিবাস ৩টি প্রাইভেট কার, ৮-১০টি মটর সাইকেলসহ স্বপ্নপুরীর ভেতরে তাদের আটক করা হয়। সেই সাথে সেখান থেকে কিছু ইসলামী বই, লিফলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্ত একটি মামলা হয়েছে।







