চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নালা দখল, অবরুদ্ধ শতাধিক মানুষ, পরিবেশ বিপর্যয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রাম মহানগরীর জামাল খান লেনে ড্রেন ও নালা দখল করায় বন্ধ হয়ে গেছে পয়ঃনিষ্কাষণ। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ছড়াচ্ছে রোগব্যাধিও। নোংরা-আবর্জনা এবং দুর্গন্ধে চরম ভোগান্তির মধ্যে পড়েছে এলাকার কয়েকশ’ মানুষ। তবে, ড্রেন ও নালা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম মহানগরের আসকার দীঘির দক্ষিণপাড়ে প্রভাবশালী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয় নালা দখল করে। এতে বন্ধ হয়ে গেছে পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা। এতে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। দুর্বিসহ জীবন যাপন করছে ওই এলাকার বাসিন্দারা। ছড়াচ্ছে নানা রোগ জীবানু ও পানিবাহিত রোগ। স্থানীয়রা জানিয়েছেন কাউন্সিলর, সামাজিক নিরাপত্তা পরিষদ এবং সিটি কর্পোরেশনের কাছে অভিযোগ জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি।

ভুক্তভোগী বাসিন্দা ওয়াসি উদ্দিন জানান, ‘প্রভাবশালী শহীদুল্লাহ নালা দখল করে রেখেছেন। সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ করায় আমার বাসায় হামলা হয়, আমার নামে মিথ্যে মামলা দেয়ার চেষ্টা চলে। পরে থানার ওসির কাছে মুচলেখা দিয়ে হামলাকারীরা আপোস করে।

আরেক ভুক্তভোগী জাহাঙ্গীর আলম চ্যানেল আইকে জানান, ‘শত বছর ধরে আমাদের প্রবাহিত পয়ঃপ্রণালী ও নানা এ ব্যাক্তি অমানবিক ভাবে দখল করে রেখেছেন। এ বিষয়ে আমরা লিখিতভাবে সিটি কর্পোরেশন বরাবর আবেদন করেছি। দখলকৃত নালা সিটি কর্পোরেশন এলাকার বাইরে হওয়ায় কোনো প্রতিকার মিলছে না। ’

এ বিষয়ে স্থানীয় জামালখান লেন নিরাপত্তা পরিষদের সভাপতি মুজিবুল হক বাচ্চু বলেন, ‘আমরা নালা দখলকারী শহীদুল্লাহকে একাধিকবার ডেকেছি বিষয়টি সুরাহা করতে। সে প্রতিবারই নিরাপত্তা পরিষদকে অগ্রাহ্য করেছে। স্থানীয় কাউন্সিলরকেও আমরা জানিয়েছি। তিন বছর ধরে এতোগুলো পরিবার কষ্ট পাচ্ছে।’

এ বিষয়ে ২১ নং জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

চট্টগ্রাম সিটি মেয়র বলেন, ‘আমাদের সিটি কর্পোরেশনের জায়গায় স্থাপন করা নালার অংশ উচ্ছেদ করা হয়েছে। বাকীটা গৃহায়ণ ও গণর্পূর্তের খাস জমির নালা দখল করা হয়েছে। তাই আপাত কিছু করা যাচ্ছে না।’

অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের নির্দেশে সিটি কর্পোরেশনের দখল হয়ে যাওয়া নালা উদ্ধারে অভিযান চালিয়ে গড়ে ওঠা স্থাপনা গুড়িয়ে দেন নির্বাহী ম্যাজিট্রেট। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

ভুক্তভোগীদের একজন চট্টগ্রাম বন্দরের সাবেক ট্রাফিক পরিদর্শক আযাদ নিজামুল হক জানান, ‘এ নিয়ে আমরা একাধিকবার বিভিন্নস্থানে অভিযোগ জানিয়েছি। কোনো প্রতিকার পাইনি। সিটি কর্পোরেশনের নালাসগ স্থানীয়ভাবে প্রবাহিত নালা ও সেফটি ট্যাংকি দখল করে প্রভাবশালী শহিদুল্লাহ স্থাপনা নির্মাণ করেছে। সিটি কর্পোরেশন নালার দখল উচ্ছেদ করা হলেও আমাদের শতাধিক ভুক্তভোগীর পয়ঃনিস্কাষণ সমস্যা রয়েই গেছে।’

নিষ্কাষণ ব্যবস্থা স্বাভাবিক করতে ড্রেন ও নালা আগের অবস্থায় ফিরিয়ে দিতে সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ: উচ্ছেদ অভিযানচট্টগ্রাম সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গরমেও শরীর সুস্থ রাখবে যেসব সবজি

পরবর্তী

বুদ্ধ পূর্ণিমা: গুজব না ছড়াতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

পরবর্তী

বুদ্ধ পূর্ণিমা: গুজব না ছড়াতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

ধর্ষণের মহামারীতে অভিশপ্ত বাংলাদেশ

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT