চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নার্সদের প্রতি সরকার সহানুভূতিশীল: স্বাস্থ্যমন্ত্রী

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৯:১৩ অপরাহ্ণ ০২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

বেকার নার্সদের আন্দোলনে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সরকার নার্সদের প্রতি সহানুভূতিশীল। জ্যেষ্ঠতার ভিত্তিতে সরকারি চাকুরিতে নার্সদের নিয়োগের দাবী সরকার সহানুভূতিশীলতার সাথে সব সময় বিবেচনা করে।

তিনি বলেণ, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের প্রতি আন্তরিকভাবে সংবেদনশীল ও সহানুভূতিশীল বলেই নার্সদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। পাশাপাশি তিনি দ্রুত ১০ হাজার নার্স নিয়োগেরও নির্দেশ দিয়েছেন। সরকার সেই প্রক্রিয়ার অংশ হিসাবে ৩ হাজার ৬০০ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।’

আরো ৭ হাজার নার্স চলতি অর্থ বছরে নিয়োগের প্রক্রিয়া চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে আরো ৩ হাজার নার্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে।

‘সরকারি চাকুরী বিধি অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। অন্য কোনোভাবে নিয়োগপ্রাপ্ত হলে তাদের চাকুরিতে স্থায়ীকরণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।’

তিনি বলেন, দেশের নার্স সংকট এবং বেকার নার্সদের অবস্থা বিবেচনা করে ৩ হাজার ৬০০ নার্স নিয়োগ ত্বরান্বিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন ১০০০ নম্বরের লিখিত পরীক্ষার শর্ত শিথিল করে শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সম্মতি দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামীকাল ৩ জুনের নার্স নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাবলিক সার্ভিস কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের সকল বেকার নার্সরা সহযোগিতা
করবেন।

ট্যাগ: নার্স আন্দোলন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পেশাজীবীদের প্রতিবাদও রক্তাক্ত পন্থায় দমন করছে সরকার’

পরবর্তী

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

পরবর্তী

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা

ক্রীড়া খাতে ১০০ কোটি টাকা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT