চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে ডিডব্লিউ একাডেমি মেন্টরশিপের যাত্রা শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০২১
নারী, শিক্ষা
A A

সারাদেশ থেকে আসা নারী সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষার্থীদের আগ্রহ, কৌতুহল আর উচ্ছাসের মধ্যদিয়ে যাত্রা শুরু হল ডিডব্লিউ একাডেমির মেন্টরশিপ।

ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের গণমাধ্যম উন্নয়ন শাখা ডিডব্লিউ একাডেমি বাংলাদেশে এই প্রকল্পটি হাতে নেয়।

ঢাকার গুলশানে একটি হোটেলে তিনদিনব্যাপী এই আবাসিক কর্মশালায় ৯ জন সাংবাদিক এবং ১০ জন সাংবাদিকতার ছাত্রী অংশ নেন। এর আগে উন্মুক্ত আবেদন ও যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে মোট ২০ জনকে এই মেন্টরশিপের জন্য নির্বাচিত করা হয়।

এ বছর ফ্রি প্রেস আনলিমিটেড এর অদম্য সাংবাদিক পুরষ্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম এই সাংবাদিকদের আগামী তিনমাস দিকনির্দেশনা দেবেন। এই ২০ জন অংশগ্রহণকারী সাংবাদিকতার বিভিন্ন কর্মশালায় অংশ নেবেন এবং সাংবাদিক-শিক্ষার্থী জোড়ায় জোড়ায় ভাগ হয়ে বিশেষ সংবাদ প্রতিবেদন তৈরি করবেন।

রোজিনা ইসলামের সঙ্গে কর্মশালা পরিচালনা করেন মাইনুল ইসলাম খান।

কর্মশালার বিষয়ে ডি ডব্লিউ একাডেমীর প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ) প্রিয়া এসেলবর্ন বলেন, “ডিডব্লিউ একাডেমি বিশাস করে বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নই পারে সামাজিক উন্নয়ন বয়ে আনতে। এই ২০ জন সংবাদকর্মীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও তাদের নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে গনমাধ্যমে আরো প্রতিযোগীতামূলক অবস্থানে যাবার জন্য এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’’

Reneta

নারীদের জন্য তৈরি বিশেষ এই প্রকল্পের অংশ হিসেবে ডিডব্লিউ একাডেমির সঙ্গে আর কাজ করছে বাংলাদেশের দুটি সংগঠন ‘কথা’ ও ‘বহ্নিশিখা’। জার্মানীর অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন মন্ত্রণালয়ের অর্থায়নের এই প্রকল্পে তারা দেশের নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জেন্ডার-সংবেদনশীলতার কর্মশালা পরিচালনা ও গণমাধ্যমে নারী বিষয়ক সাংবাদিকতার জন্য একটি রূপরেখা (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরিসহ অন্যান্য কার্যক্রমে অংশ নেবে।

ডিডব্লিউ একাডেমি ২০১৪ সাল থেকে বাংলাদেশে সাংবাদিকতার শিক্ষা এবং চর্চা উন্নত করার লক্ষ্যে এবং মুক্ত গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ডি ডব্লিউ একাডেমী
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT