চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী সহিংসতার ভয়াবহতা ও একলা চলা’র অনবদ্যতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
বিনোদন
A A

পুতুল ভাসা কিশোরীকাল। একটি পুতুল দুইটি পুতুল। একাধিক পুতুল। ভাসে সময়ের জলে। জল ফুঁড়ে মাথা তোলে কিশোরী মুখ। উঠে আসে জল ছেড়ে।  পেছন ঘুরে থাকা কিশোরী। জলের পাড় ভেঙ্গে চলে ছড়ানো বটবৃক্ষের দিকে। তারপর। সামনে ঘোরে কিশোরী। কিন্তু এবার এগোনোর পথে বাঁধা। অসংখ্য হাত।

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে-চিরায়ত রবীন্দ্রনাথ। গান গাইছে কিশোরীকাল পেরিয়ে আসা কিশোরী। ভরা চাঁদের জীবন তার। যে গান গায় তার সঙ্গে মিলে যায় সোমনূর মনির কোনালের গঠন, আদল আর কণ্ঠ। কোনালই সে। গাইছে সে গান। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহস জাগানিয়া কথা ও সুরের অনবদ্যতা। তবে নতুন সংগীত আয়োজনে। যা করেছেন নির্ঝর চৌধুরী এবং শাহরিয়ার আলম মার্সেল।

চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল-এ ৮ মে (২৫ বৈশাখ) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকীতে অবমুক্ত হয়েছে ‘সেরা কণ্ঠ’ গায়িকা কোনালের গাওয়া রবীন্দ্র সংগীত ও এর মিউজিক ভিডিও। ৪.৪৯ মিনিটের মিউজিক ভিডিওতে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার মাত্রা ও ভয়াবহতা উদ্বেগজনক হারে বেড়ে চলার প্রতীকী দৃশ্য উঠে এসেছে। ঘরে বা বাইরে নারী কিংবা শিশু কেউ নিরাপদ নয় ফুটে উঠেছে মিউজিক ভিডিওতে। পাশাপাশি এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ও মূর্ত হয়েছে ভিডিওতে।

জীবনে চলার পথে নারী হোঁচট খেয়ে পড়ে গেলে একাই উঠে যেন পুরো উদ্যমে চলতে পারেন, সেই অণুপ্রেরণাও  ফুটে ওঠে গান ও গানের ভিডিওতে।  গানটির মিউজিক ভিডিও তৈরী করেছেন এক নারী। তার নাম তানহা জাফরীন। হৃদয় সরকারের চিত্রগ্রহণে মিউজিক ভিডিও’র শিল্প নির্দেশা দিয়েছেন সোহাগ হাবীব।

গান এবং মিউজিক ভিডিও ইউটিউব রিলিজ প্রসঙ্গে সোমনুর মনির কোনাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটি শুধু একটি গান নয়, বর্তমানে নারী ও শিশুর প্রতি যে সহিংসতা তার শিল্প রুপ। গানে এবং ভিডিওতে সেই রুপ তুলে ধরার পাশাপাশি এর বিরুদ্ধে রুখে দাড়ানোর বার্তাও দিতে চেষ্টা করেছি।

কোনাল-এর কণ্ঠে এবং মিউজিক ভিডিওতে  ‘একলা চলোরে…’

 

ট্যাগ: কোনালনারীরবীন্দ্রনাথলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদ্যোপান্ত

পরবর্তী

পিএসজির ‘ট্রেবল’ উৎসবে সামিল নেইমার

পরবর্তী

পিএসজির ‘ট্রেবল’ উৎসবে সামিল নেইমার

ডোনাল্ড ট্রাম্প-ইরান পরমাণু চুক্তি

কারো নিষেধ না শুনে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে এলেন ট্রাম্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT