চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর শরীর নিয়ে মন্তব্য করে বিপাকে লেখক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
নারী

৫০ বা তার বেশি বয়সী কোনো নারীর প্রেমে পড়তে পারবেন না মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েছেন এক ফরাসি লেখক।  তার নিজেরও বয়স ৫০।

মেরি ক্ল্যারি ম্যাগাজিনকে লেখক ইয়ান মইক্স বলেন, এই বয়সী নারীরা বেশি বয়স্ক। আমি কমবয়সী নারীর শরীর পছন্দ করি। আর ২৫ বছর বয়সী নারীর শরীরতো অসাধারণ। ৫০ বছর বয়সী নারীর শরীর মোটেও অসাধারণ নয়।

ওই লেখকের এমন মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ জুড়ে ক্ষোভের বহিঃপ্রকাশ শুরু হয়ে যায়।

Banglabid

ফরাসি কমেডিয়ান মেরিনা ফয়িস তার টুইটারে মজা করে লিখেন, খুব শিগগিরই ৪৯ বছর হতে যাচ্ছে তার। মাত্র এক বছর ১৪ দিন সময় হাতে আছে এই লেখকের (ইয়ান মইক্স) সঙ্গে শোয়ার জন্য।

আরেকজন টুইটারে তাকে উপহাস করে লিখেছেন, পঞ্চাশের বেশি বয়সী নারীরা শ্বাস নিচ্ছে সেটাই একটা ত্রাণ।

আরেকজনের প্রশ্ন, আপনার কাছে একইভাবে ৫০ বছরের কম বয়সীরাও কি অদৃশ্য হয়ে যেতে পারে?

Reneta

একইভাবে ৫০ বছরের বেশি বয়সী কিছু নারী প্রতিবাদস্বরূপ, নিজেদের শরীর প্রদর্শন করে ছবি পোস্ট করেছেন। কেউ কেউ হলিউডের পঞ্চাশোর্ধ নারী অভিনেত্রী যেমন হ্যালি বেরি, জেরিফার অ্যানিস্টনের ছবি পোস্ট করছেন তার মন্তব্য ভুল প্রমাণিত করতে।

মইক্স এর আগেও নিজের মন্তব্যের জেরে সমালোচনার শিকার হয়েছেন। তিনি একই সঙ্গে প্রেজেন্টার, ডিরেক্টর এবং পুরস্কারজয়ী লেখক।

মেরি ক্ল্যারিকে দেওয়া তার সেই ইন্টারভিউ আরো বেশি সমালোচিত হয়েছে এশিয়ান নারীদের ডেট করার বিষয়ে মন্তব্য করে। যাদের তিনি বিশেষভাবে আলাদা করেছেন কোরিয়ান, চাইনিজ ও জাপানিজ হিসেবে।

তিনি বলেন, যার সঙ্গে বাইরে যাবে, তার জন্য বিষয়টা খুবই দুঃখজনক হবে। কিন্তু আমার জন্য এশিয়ান টাইপটা খুবই ধনী, বড় এবং অসীম মনে হয়।

তবে নারীর প্রতি এই ধরনের মন্তব্য এবং আগ্রহের জন্য নিজেকে মোটেও দায়ী মনে করেন না তিনি।

ব্যাখ্যা দিয়ে ইয়ান মইক্স বলেন, যাকে পছন্দ করি করি, না করলে করিনা। সেটা নিয়ে আদালতে বলতে যাবো না। ৫০ বছর বয়সীদের আমার মতো যে সারাদিন লিখে ও পড়ে তার সাথে থাকার চেয়ে আরো অনেক কিছু করার আছে। আমার সঙ্গে থাকা কিন্তু সহজ নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীফরাসিলেখকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বৃষ্টি শুরু হলে যে দোয়া পড়তেন রাসুল (সা.)

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT