বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনাকারীকে চক্রকে চিহ্নিত করে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্যদের গ্রেফতারেও চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঈদের আগে-পরে ও ঈদের সময়ে ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ বন্ধসহ আইন-শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি বলেন, মানবপাচারকারী চক্রের মতো পহেলা বৈশাখের নারী লাঞ্ছনাকারী চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নারী ইস্যুতে এদিন আবারও কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের জন্য সংসদে আসন সংখ্যা ৩০ থেকে ৫০ করা হলেও উন্নয়ন বরাদ্দে এখনো বৈষম্যের শিকার হচ্ছেন তারা।
আর সংসদে বিশেষ বিবৃতি দিয়ে মাল্টি লেবেল মার্কেটিং বা এমএলএম ব্যব্যসায়ী চক্রের প্রতরাণার ফাঁদে না পড়ার জন্য দেশবাসীকে সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ।
সংসদে পরিকল্পনা মন্ত্রী জানান, মধ্যম আয়ের দেশ হলে কিছু সাহায্য-সহায়তা কমলেও এগিয়ে যাবে দেশের অর্থনীতি।







