শপিং মলে নারী ভক্তদের মঙ্গে সেলফি তোলায় সৌদি আরবের জনপ্রিয় অভিনেতা ও টিভি উপস্থাপক আব্দুল আজিজ আল- কাসারকে গ্রেপ্তার করেছে দেশটির ধর্মীয় আইন-শৃঙ্খলা বাহিনী ।
শুক্রবার সন্ধ্যায় নাখিল শপিং মলে তার উপস্থিতিতে তরুণ নারী ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা দেখা যায়। জনপ্রিয় ওই তারকার সঙ্গে ছবি ও সেলফি তোলার জন্য কাসারকে ঘিরে ফেলে তারা। তখন সাদা পোশাক পড়া সৌদির ধর্মীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবার মধ্য থেকে তার টিশার্টের কলার ধরে টেনে বের করে আনে।
তার ফোন বায়জাপ্তো করে একটি রুমে আটকে রাখা হয়। জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি, নারীদের সঙ্গে মেলামেশা করা ও সামাজিক গণমাধ্যমের অপব্যবহারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার তদন্ত চলা অবস্থায় তাকে এখন জামিন মুক্তি দেয়া হয়েছে।
সৌদি গণমাধ্যম থেকে জানা যায়, শপিং মলে যাওয়ার কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে কাসার তার ভক্তদের কাছে জানতে চেয়েছিলেন, ভিজিট করার জন্য কোন শপিং মলটি সব থেকে ভালো।
কিন্তু টিভিতে দেয়া একটি সাক্ষাৎকারে কাসার বলেন, তিনি বুঝতে পারেননি যে ভক্তদের কাছ থেকে এতোটা সংবর্ধনা তিনি পাবেন। কাসার আরো জানান, আমি বুঝতে পারিনি এতো সংখ্যক ভক্ত আমার জন্য অপেক্ষা করছিলো। তবে বিপুল সংখ্যক তরুণ নারী ভক্তদের উপস্থিতির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই।
কাসার বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে টেনে বের করেছে সে কমিশনের সদস্য হবে। কমিশনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি তাকে বাধা দেইনি।
কুয়েত ও সৌদি আরবে অনেক জনপ্রিয় অভিনতা কাসার দাবি করেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আগে থেকেই তাকে মলে থাকা বিপুল সংখ্যক ভক্তদের বিষয়ে সতর্ক করে দেয়া উচিৎ ছিলো।
কিন্তু তারা তা করেনি এবং আমাকে নারীদের থেকে দূরে থাকার নির্দেশও দেয়নি বলে অভিযোগ করেন কাসার।







