চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী-পুরুষের সহ-অবস্থানই পৃথিবীকে সুন্দর করে: বিপাশা

হাসান আহমেদহাসান আহমেদ
৪:৩৭ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘কিছু বিষয়ে আমি একমত নই। তবে এখানে আমি জুরি হিসেবে আমন্ত্রিত, তাই আলোচনাতে অংশ নেইনি। নিজের ভাবনা এবং বিশ্বাস নিয়ে কথা বলার চাইতে কাজ করতেই আমি ভালবাসি। ভালবাসি ছবিতে নিজের খোঁজ করতে। সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ।আর নাটক লেখার মাধ্যমে সবসময়ই চেয়েছি, তা যেন দর্শকের মনে বোধ ও স্বপ্ন তৈরী করে । কারন, স্বপ্ন  সমাজ পরিবর্তন করে, বাস্তবতা নয়’

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাদা করে কথা বলেন বিপাশা হায়াত। ১৬ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত উইমেন ফিল্মমেকার সেকসনে জুরি হিসেবে রয়েছেন। উৎসবের শুরুর দিন থেকে প্রতিদিন থাকছেন। পাবলিক লাইব্রেরী, জাতীয় জাদুঘর বা আলিয়ঁস ফ্রাসেজ সব জায়গাতে সপ্রতিভ উজ্জ্বল উপস্থিতি।

সিনেমার আয়নায় দক্ষিণ এশিয়া এবং পাশ্চাত্যের নারীর ধারণাগত চিত্র’ বিষয়ক সেমিনারে অংশ নিয়েছিলেন আগুনের পরশমণি’ বা ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের অভিনেত্রী।

‘সেমিনারটি নারীর বৈষম্য অধিকার বা সৃজনশীলতা বিষয়ক ছিল। কোন আলোচনায় অংশ নিলেননা যে? শুধু শুনে গেলেন?’ প্রশ্ন শুনে দাড়ালেন।। মুচকি হাসলেন।

বললেন, ‘এখানে আমি কেবলই শ্রোতা হিসেবে এসেছি । পৃথিবীর বিভিন্ন দেশের নির্মাতাদের বোধ বা অভিজ্ঞতা সরাসরি জানাটাও খুব বড় ব্যাপার। তাছাড়া আমি নারী ,বিশেষ অর্থে নারীবাদী নই। আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতায়, পুরুষ , এই পৃথিবীতে,  নারীর পরিপুরক, যেমন নারী  – পুরুষের। দুজনের সহ-অবস্থানই  পৃথিবীকে সুন্দর করে । এককভাবে কেউই জীবনকে অর্থপূর্ণ করতে পারেনা ।’

আমি খুব স্বাধীনভাবে বড় হয়েছি। যেমন করে ’মানুষ’ বড় হয়।  শুধু মেয়ে হিসেবে নয়।

Reneta

বলেন, ‘আমার বাবা খুব ছোট বেলা থেকেই সব কিছুতে আমার মত নিতেন। কোন কিছু লিখলে বলতেন পড়ে দেখতো কেমন হয়েছে? অথবা তৌকীর কিছু লেখার পর আমাকে বলে, দেখতো কেমন হয়েছে? আমিও কোন কিছু করলে স্বতঃস্ফুর্তভাবে তার মত নেই। নারী বা পুরুষ-এমন কোন বিভাজনের চিন্তা আমার মাথায় আসেনা।’

চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলছেন বিপাশা হায়াত

আমি জীবনযাপন করি একজন মানুষ হিসেবে, নিজেকে আবিষ্কার করার চেষ্টা করি মানুষ হিসেবে, শুধুমাত্র নারী হিসেবে নয়। তবে একথা অনস্বীকার্য যে আমি আমার মাতৃত্বকে ভালবাসি । নারী হিসেবে আমার সব পরিচয়কেই ভালবাসি। এবং এরচেয়ে সুন্দর আর কিছুই হতে পারেনা।

‘আমি বিশ্বাস করি শিক্ষা, জ্ঞান, র্কম, আত্মবশ্বিাস এবং আত্মর্মযাদাই নারী বা পুরুষ- নির্বিশেষে সব মানুষকে দিতে পারে মুক্তি।’

আর কথা আর বাড়াননা চিত্রকর, অভিনেত্রী। সামনের দিকে এগিয়ে চলেন। অনেক কথা না বলেও অনেক কিছু বোঝানো যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপাশা হায়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সৌদিসহ বিভিন্ন দেশে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT