চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী-পুরুষকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ন ০৬, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বুদ্দিনগর এলাকায় দুজন নারী-পুরুষকে বেঁধে প্রকাশ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে অবৈধ সম্পর্কের অভিযোগে জাফর নামে স্থানীয় এক পল্লী চিকিৎসক অর্ধশত মানুষের সামনে তাদের মারধর করে।

এ সময় অভিযুক্ত পুরুষ শ্রমিকের মাথা ন্যাড়া করে দেয়া হয়। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

দুই খণ্ডে মোবাইলে ধারণকৃত ৫ মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়: মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে পুরুষটিকে নির্যাতন করা হচ্ছে। এবং নারী শ্রমিকটিকে ওই গ্রাম্য ডাক্তার জাফর একটি লাঠি দিয়ে বেদম মারধর করছে। এভাবে দফায় দফায় অভিযুক্ত নারী ও পুরুষকে মারধর করা হয়। পল্লী চিকিৎসক জাফরের সঙ্গে থাকা জাহাঙ্গীর, ইয়ার আহাম্মদ, সেলিম, গিয়াস উদ্দিনসহ আরো কয়েকজনও তাদের মারধর করে।

ভিডিওটি গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছার পর খবর নিয়ে জানা যায়: নির্যাতিত পুরুষ শ্রমিক জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে বুধবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতাল থেকে তিনি নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন।

সেখানে নির্যাতিত শ্রমিক গণমাধ্যম কর্মীদের জানান যে তিনি নারী শ্রমিকের কাছে দুই হাজার টাকা পাবেন। টাকার জন্য নারী শ্রমিকের বাসায় গেলে গেলে স্থানীয় কিছু লোকজন তাকে এবং ঐ নারীকে মিথ্যা অপবাদ দিয়ে তাদের ধরে নিয়ে যায়। স্থানীয়দের ওই নারী ও তার মা অনুরোধ করলেও তারা তাদেরকে ছেড়ে দেয়নি। একই সঙ্গে ওই নারীকেও নিয়ে গিয়ে মারধর করে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকতা আনোয়ার হোসেন জানান: পল্লী চিকিৎসক জাফরসহ ৪ জনকে আসামি করে নির্যাতিত নারী থানায় মামলা করেছেন। নির্যাতনকারী জাফরকে বুধবার দুপুর ২টায় লক্ষ্মীপুরের রামগতি থেকে আটক করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: নারী নির্যাতননির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT