চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী পাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ
A A
গ্রেপ্তার

আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে ৭০ জন নারীর পাসপোর্ট, বিমান টিকিটসহ ৪ তরুণীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তরুণীদের বয়স-১৫ থেকে ২৫ এর মধ্যে।

শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে নারায়নগঞ্জের রূপগঞ্জ তারাবো এলাকার একটি হোটেলে থেকে দুবাইয়ে পাচারের উদ্দেশ্যে একত্র করা ৪ তরুণীকে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব -১১এর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার স্কোয়াড্রন লিডার রেজাউল হক রোববার দুপুরে নারায়নগঞ্জের আদমজী নগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ সময় পাচারকারী চক্রের সদস্য অনিক হোসেন, মনির হোসেন, আক্তার হোসেন, আফতাউল ইসলাম পারভেজ, আবদুল হান্নানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার গোরান এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করে।

আকাশ এবং হান্নান মোবিন এয়ার নামের একটি ট্রাভেল এজেন্সির মালিক। এ সময় তাদের কাছ থেকে ৭০টি ভিসাসহ পাসপোর্ট, ২০০টি পাসপোর্টের ফটোকপি, টুরিস্ট ভিসাসহ ৫০টি বিমানের টিকিট এবং এক লাখ আটান্ন হাজার টাকাসহ একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে: এ চক্রটি গত এক বছর ৭২৯ জন নারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করেছে। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ২৫ বছর। সুন্দরী তরুণীদের বিদেশে চাকুরীর প্রলোভনে পাচার করে থাকে। এসব তরুণীদের টুরিস্ট ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ড্যান্স বারের মালিকদের কাছে পাঠানো হতো। সেখানে এসব নারীদের অনৈতিক কাজ করানো হতো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রেপ্তারনারীপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT