চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নারী নির্যাতন আইন সংশোধনের এখনই সময়’

পান্থ রহমান পান্থ রহমান
৮:৫৬ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

বিচারের সময় ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন করার আইন পরিবর্তনে আন্দোলন গড়ে তোলার জন্য প্রধান বিচাপরপতির আহবানে সাড়া দিতে প্রস্তুত নারীসমাজ। নারী নেত্রীরা বলছেন, কথাগুলো অনেক আগে থেকেই তারা বলছেন, এখন প্রধান বিচারপতি নিজেই এ নিয়ে কথা বলায় আন্দোলন জোরদার হবে। এক্ষেত্রে প্রধান বিচারপতিকেও পাশে চেয়েছেন তারা।

২৬ মে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছিলেন, একজন মহিলার সম্ভ্রম নষ্ট হলো এবং তারই চরিত্র নিয়ে আইনজীবী তাকে প্রশ্ন করবে সবার সামনে, এর চেয়ে চেয়ে মর্মান্তিক, দুঃখজনক আর কী হতে পারে। তিনি আরো বলেন, বাংলাদেশে এই বিষয়ে যে আইনগুলো আছে তা অনেক ভালো তবে কিছু কিছু আইন এখনও সেই উপনিবেশবাদের চিন্তাধারাকে প্রতিফলিত করে। তিনি মনে করেন এই কালো আইনগুলো তুলে ফেলা উচিত।

আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা হেফাজতে যৌন হয়রানি হচ্ছে, ভরা মজলিসে এভাবেই বলেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। একই সঙ্গে তিনি নারী নেত্রীদের আহ্বান জানিয়েছেন, নারী নির্যাতন আইন পরিবর্তনে আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টির জন্য।

খোদ প্রধান বিচারপতির মুখ থেকে আইনের দুর্বলতার বিষয়টি বের হয়ে আসায় তাকে সাধুবাদ জানিয়ে বিশিষ্ট আইনজীবিরা বলছেন, নারী নির্যাতন আইনের দুর্বলতা সংশোধনের এটাই সুযোগ।

আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী সুলতানা কামাল বলেন, একজন প্রধান বিচারপতি যে এই বিষয় নিয়ে চিন্তা করছেন, কথা বলছেন সেটা তাদের জন্য খুবই উৎসাহব্যাঞ্জক। অবশ্যই তারা এই সিুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তিনি আরো বলেন, এই সমস্ত আইনের মধ্যে পরিবর্তন, সংশোধন আনা উচিত। সেই সঙ্গে ধর্ষণের বিচারটা যেন কক্ষের ভেতরে হয়, যেটাকে ‘অন ক্যামেরা ট্রায়াল’ বলে তার ব্যবস্থা করতে হবে।

আইনজীবি এলিনা খান বলেন, সাক্ষ্য আইনকে পরিবর্তন করা জরুরি দুই ভাবে। এক হচ্ছে মানবাধিকার কর্মী, নারী অধিকার আন্দোলনের কর্মী,সমাজকর্মী এবং প্রসিকিউসনের পক্ষ থেকে আইনজীবী , বিচারপতি এবং বিচারকদের নিয়ে একটি সেমিনার করতে হবে। তাদের কাছ থেকে মতামত নিয়ে তার ভিত্তিতে একটা সংশোধন আনতে হবে।

তিনি আরো বলেন, মেয়েদের চরিত্র নিয়ে বেশি কথা বলার জন্য যা মনে আসে তাই জিজ্ঞেস করা হয়। এই বিষয়টি যেন সংশোধন করা হয় তা নিয়েই মূলত তাদের আন্দোলন।

আইনজীবিরা বলেন, নারী সত্যিই ধর্ষিত কিংবা নির্যাতিত হয়েছে কিনা সেটা প্রমানের দায় তার নয় বরং নির্যাতনকারীরই প্রমান করতে হবে নির্যাতন করেননি।

প্রধান বিচারপতির কথার সঙ্গে সুর মিলিয়ে বিশিষ্ট এই আইনজীবিরা দেশের প্রত্যেক আইনজীবিকে বছরে দু’টো করে দরিদ্র নারীদের মামলা বিনা-পয়সায় করে দেওয়ার আহ্বান জানান।

ট্যাগ: এস কে সিনহাগারো তরুণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব খান

পরবর্তী

গারো তরুণীর ডাক্তারি রিপোর্ট ও ধর্ষককে পুলিশে হস্তান্তর

পরবর্তী

গারো তরুণীর ডাক্তারি রিপোর্ট ও ধর্ষককে পুলিশে হস্তান্তর

ভারতে তাপদাহে মৃতের সংখ্যা ১১শ ছাড়িয়েছে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT