বাংলাদেশ

নারী নির্যাতনরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহবান বার্নিকাটের

নারী নির্যাতনরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহবান বার্নিকাটের

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, শুধু বাংলাদেশেই নয় দেশে দেশে নারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে ডেইলি স্টার মিলনায়তনে ‘যৌন হয়রানি, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রে শতকরা ৯৬ ভাগ মহিলা রাস্তায় নির্যাতনের শিকার হয়ে থাকেন। সেখানে বাংলাদেশে এই হার তুলনামূলক কম।

গোলটেবিল বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ সহকারি মন্ত্রী ইলিন ও কনোর, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বৈশাখি টিভির সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল ছাড়াও বিভিন্ন গণমাধ্যম ব্যাক্তি এবং নারী নেত্রীরা আলোচনায় অংশ নেন।

বিষয়:নারী নির্যাতনমার্কিন রাষ্ট্রদূত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…