টুইটারে ভিডিও শেয়ার করে আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেক নারীকে শুভেচ্ছা জানালেন প্রিয়াংকা চোপড়া।
প্রিয়াংকা চোপড়া একজন গ্লোবাল স্টার এবং অনেকেরই উৎসাহ ও প্রেরণার ব্যক্তিত্ব। তাই এবার নারী দিবসে তিনি একটি সুন্দর বার্তাসহ ভিডিও শেয়ার করলেন টুইটারে।প্রিয়াংকাকে প্রায়ই বলতে শোনা যায়—কীভাবে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব অবস্থানে বিশেষ কেউ। আর এই বিষয়কেই তিনি তার ভিডিওতে তুলে ধরেছেন।
প্রিয়াংকা তার ভিডিও শেয়ার করে বলেন, ‘আজকের নারী দিবসে চলুন প্রত্যেক নারী এবং কন্যাকে শুভেচ্ছা জানাই। এই ভিডিওতে প্রকাশ করা হয়েছে একজন নারীর কী কী প্রয়োজন। আর সেগুলো হলো—সহানুভূতি নয় বরং সহমর্মিতা,অপ্রয়োজনীয় উপদেশ নয় বরং স্বীকৃতি। সর্বোপরি পছন্দের স্বাধীনতা।
প্রত্যেক নারীরই পথ চলার একটা নিজস্ব গল্প আছে। আর তা শেয়ার করার অধিকার আছে বলে তিনি মনে করেন। তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে নিতে নানামুখী প্রচারণার সাথে যুক্ত আছেন এই অভিনেত্রী। গার্লস রাইজিং ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার পেজেও প্রিয়াংকাকে তার পোষ্টের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।
শুধু প্রিয়াংকা নন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগন, সানি লিওনসহ বলিউডের অনেক সুপারস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানাভাবে নারী দিবসকে অভিনন্দিত করেছেন। ইন্ডিয়া এক্সপ্রেস।










