চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে নারী নেতৃত্বে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট

চকোর মালিথা চকোর মালিথা
৭:০৬ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
বিশেষ
A A

৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ক্যাপ্টেন তানিয়া রেজা ও ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরা’র পরিচালনায় সকল নারী কেবিন ক্রুদের নিয়ে নারীর নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ দুপুরে বিশেষ ফ্লাইট বোয়িং ৭৩৭-৮০০ বিজি-৬০৩ ফ্লাইটটি ৮০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ এবং পরিচালক প্রশাসন মোহাম্মদ মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বলেন, ‘ বিমানে ফ্লাইট পরিচালনাসহ, গ্রাউন্ড সার্ভিস, প্রকৌশল এবং বিভিন্ন বিভাগে নারী কর্মীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। দেশের নারীরা বিশ্বের সংগে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে, এটি তুলে ধরতেই নারী দিবসে এই বিশেষ ফ্লাইট’।

Banglabid

তিনি এই বিশেষ দিনে বিভিন্ন দায়িত্বে থাকা নারী সহকর্মীদের অভিনন্দন জানান। ২০৩০ সালের মধ্যে বিমানে ৫০শতাংশ নারী কর্মী নিয়োগের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন মোসাদ্দিক আহমেদ।

শুধু নারী দিবস বলে নয়, বছরের অন্যান্য কর্মদিবসেও বিমানে নারী কর্মীরা নেতৃত্ব দিচ্ছেন। সরকার নারীদের ক্ষমতায়নে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। বিমান প্রতিষ্ঠার পর থেকেই পুরুষ কর্মীদের পাশাপাশি নারীরাও সমান তালে দক্ষতার সংগে কাজ করে যাচ্ছে।

এ প্রসঙ্গে মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নারীদের সুষ্ঠু, সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের নারীরাও এভিয়েশন খাতে সফল, এ বিষয়টি আমরা তুলে ধরতে চাই। একই সঙ্গে সারা দেশের নারীদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই, আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখলে সেটি সফল হওয়া সম্ভব’।

Reneta

উল্লেখ্য ক্যাপ্টেন তানিয়া রেজা বিমানে যোগ দিয়েছেন ২০০০ সালে। তিনি এফ-২৮, ডিসি১০-৩০ এবং এয়ারবাস-এ৩১০ উড়োজাহাজ চালিয়েছেন। বর্তমানে তিনি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন।

এই বিশেষ ফ্লাইটের উদ্দেশ্য বিশ্বকে দেখানো বাংলাদেশের নারীরা এভিয়েশন খাতে সফলভাবে দায়িত্ব পালনে সক্ষম। তাদের অবদান বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ বিমানবিমান ফ্লাইট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটি মিউজিক ভিডিও আর ফেরদৌসী প্রিয়ভাষিণী

পরবর্তী

পরিবারের সহযোগিতা ছাড়া কোনো মেয়ের এগিয়ে যাওয়া সম্ভব নয়

পরবর্তী

পরিবারের সহযোগিতা ছাড়া কোনো মেয়ের এগিয়ে যাওয়া সম্ভব নয়

বাংলাদেশের আধিপত্য ফিরে পাওয়ার লড়াই

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT