চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে চ্যানেল আইয়ে কবরীর ‘আয়না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ন ০৭, মার্চ ২০২২
বিনোদন
A A

মঙ্গলবার (৮ মার্চ) সারাদেশে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য।

বিশেষ এই দিনে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। এদিন সকাল ৭টা ৩০ মিনিটে রয়েছে স্টুডিও থেকে সরাসরি ‘গান দিয়ে শুরু’ এবং ৯টা ৩০ মিনিটে রয়েছে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। এদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে সরসারি প্রচার হবে তারকাকথনের বিশেষ পর্ব।

নারী দিবস উপলক্ষ্যে এদিন ৩টা ৫ মিনিটে গ্রামীণ ফোনের সৌজন্যে দেখানো হবে কিংবদন্তী অভিনেত্রী কবরী সারোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’।

অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। ২০০৫ সালে নাম লিখিয়েছিলেন পরিচালনায়। তার পরিচালিত প্রথম ছবিটির পরিচালনা ছাড়াও এর কাহিনী ও চিত্রনাট্যও তাঁর।

ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, কবরী, সুভাষ দত্ত, রানী সরকার প্রমুখ। ছবি নির্মাণের পর রাজনীতির সঙ্গে জড়িয়ে যান ঢাকাই ছবির এই ‘সারেং বউ’। এরপর পরিচালনা তো দূরে থাক, অভিনয়েই তিনি অনিয়মিত হয়ে পড়েন। যদিও মৃত্যুর আগে নির্মাণ করে গেছেন আরো একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবরীচ্যানেল আইনারী দিবসফেরদৌসরানী সরকারলিড বিনোদনসুভাষ দত্তসোহানা সাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশে ঈদ কাটছে বাংলাদেশের তিন ফুটবল দলের

মার্চ ২১, ২০২৬

বাংলাদেশ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬

অতিরিক্ত মানুষের চাপে ভাসমান ড্রাম সেতু ধস, নিহত ৩ শিশু

মার্চ ২১, ২০২৬

ঈদ মানেই মায়ের কোলে ফেরা!

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সিপিএফ স্বাক্ষর বাংলাদেশের

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT