চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে গুগল-ফেসবুকের বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

আন্তর্জাতিক নারী দিবসে সারাবিশ্বের সব দেশেই গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন পরিসরে নানা ধরণের বিশেষ আয়োজন চলছে। সামাজিক মাধ্যমসহ অনলাইন অঙ্গনে এর প্রকাশ আরও বেশি। এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সার্চ ইঞ্জিন কোম্পানী গুগল বিভিন্নভাবে উদযাপন করছে দিনটি।

দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক করেছে বিশেষ আয়োজন। ৮ মার্চ দিনটিতে প্রথম লগইন করলেই ফেসবুকের হোমপেজে দেখা যাচ্ছে নানা পোশাকে নানা রঙের নারীর সমাবেশে তৈরি একটি ছবি। তাদের হাতে সোনালি তারা। ছবির নিচে লেখা:

‘আন্তর্জাতিক নারী দিবসের সম্মানে
চলুন আমাদের বিশ্ব ও ভবিষ্যতের জন্য নারীর অসামান্য অবদানগুলোকে আজ উদযাপন করি।’

এরপর লেখা নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের একটি উক্তি: অন্য কেউ তোমার পক্ষ হয়ে কথা বলবে সেই অপেক্ষায় থেকো না। তুমিই সে-ই, যে পৃথিবী বদলাতে পারে।

এর সঙ্গে রয়েছে একটি লিংক। লিংকটিতে ক্লিক করলে সেখানে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা নারীদের সাফল্যগাঁথা ও জীবনযুদ্ধ জয়ের অনুপ্রেরণামূলক গল্প পাওয়া যাবে।

টেক জায়ান্ট গুগল নারী দিবসে বিশেষ ডুডল তৈরি করেছে। নানারকম আটটি আঁকা ছবির স্লাইড শো দিয়ে সাজানো হয়েছে ডুডলটি, যার প্রতিটিতেই ছোট্ট মেয়ের গল্পের ধারাবাহিকতায় নারীদের নানা কাজকে ফুটিয়ে তোলা হয়েছে।

দাদী/নানী নারীর কর্মব্যস্ততার গল্প শোনাচ্ছেন নাতনিকে
গল্প শুনেই মেয়েটি ছুটে যায় অধিকারের জন্য আন্দোলনরত এক নারীকে ফুল দিতে
এক নারী পাইলটের সঙ্গে প্লেনে চড়ে সে
এক আদিবাসী রাজকন্যার জন্য ফুল নিয়ে যায় সে
সেখান থেকে এক নারী স্থাপত্যবিদ ও আরেক দৃষ্টি প্রতিবন্ধী নারীর কাজের প্রতি ভালোবাসা জানাতে যায় মেয়েটি
এরপর মেয়েটি যায় একজন সঙ্গীতশিল্পী, মহাকাশে থাকা এক নভোচারী এবং এক প্রত্নতত্ত্ববিদের কাজের অংশ হতে
এক নারী পদার্থবিদের কাছ থেকে গানের সুরে পদার্থবিদ্যার সূত্র শিখে নেয় মেয়েটি, এরপর যায় এক ভারতীয় নৃত্যশিল্পীর সঙ্গে নাচতে, এরপর একে একে নারী চিকিৎসক এবং টেনিস খেলোয়াড় জাপানি শিক্ষকের সঙ্গেও দেখা করে, তাদের কাজে অংশ নেয়
বিশ্ব ঘুরে এত্তগুলো অভিজ্ঞতা নিয়ে অবশেষে নিজের দাদী/নানীর কাছে ফিরে আসে ছোট্ট মেয়েটি, তাকে সব গল্প খুলে বলে, তারপর ঘুমিয়ে পড়ে নিজেও কিছু করার স্বপ্ন নিয়ে
Reneta

শেষ ছবিটিতে ক্লিক করলেই চলে আসে গুগল সার্চের একটি লিংক। সেখানে আন্তর্জাতিক নারী দিবসের নানারকম তথ্য রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT