চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী দিবসে ‘আমাদের হেলেন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ন ০৬, মার্চ ২০১৯
বিনোদন
A A

জিউস ও লেডার কন্যা এবং স্পার্টার রাজা মেনিলাউসের স্ত্রী ছিলেন হেলেন। ট্রয়ের রাজপুত্র যাকে নিয়ে স্পার্টা থেকে পালিয়ে আসে। যার ফলশ্রুতিতে যুদ্ধ বাধে, ধ্বংস হয় ট্রয় নগর। হেলেন মূলত বিশ্বময় ‘ট্রয়ের হেলেন’ হিসেবে পরিচিত। এই নামটির সাথে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। আসছে নারী দিবসে চ্যানেল আইয়ের পর্দায় আসছে ‘আমাদের হেলেন’ নামের একটি টেলিফিল্ম। যদিও ‘আমাদের হেলেন’ এ উঠে এসেছে সমকালীন একজন সাধারণ নারীর ব্যক্তিগত স্ট্রাগল আর সংকটের কথা।

নারী দিবসকে সামনে রেখে ‘আমাদের হেলেন’ টেলিফিল্মটি নির্মাণ করেছেন সময়ের মেধাবী নাট্য নির্মাতা প্রীতি দত্ত। টেলিফিল্মটি নিয়ে বেশ আশাবাদী এই নির্মাতা। জানান, একজন নারীর এই সময়ের ক্রাইসিস ও স্ট্রাগলের গল্পই তিনি তুলে ধরেছেন ‘আমাদের হেলেন’ এ। অন্যভাবে বললে, অ্যাবরশনকে নিরুৎসাহিত করতেই এমন একটি গল্প বলা।

টেলিফিল্মটির গল্প সংক্ষেপ জানতে চাইলে প্রীতি বলেন, মডেলিংয়ের নেশায় ঢাকায় আসে একজন তরুণী। যার নাম হেলেন। ঘটনাচক্রে পরিচয় এবং পরবর্তীতে সম্পর্ক তৈরী হয় ম্যাক (মাকসুদ) নামের এক তরুণের সাথে। বিয়েও হয় তাদের। স্বভাবতই প্রেগন্যান্ট হয় হেলেন। কিন্তু তারা তখনও ক্যারিয়ার প্রতিষ্ঠায় মগ্ন। বিশেষ করে মাকসুদ। সে চায় না আনেক্সপেক্টেড বাচ্চা হোক তাদের। অ্যাবরশন করতে বলে হেলেনকে। কিন্তু হেলেন এটা করতে চায় না। বাদানুবাদ বাদে হেলেন ও ম্যাকের মধ্যে। নাছোড়বান্দা হেলেন। এমন পরিস্থিতিতে বাসা ছেড়ে চলে যায় ম্যাক। এদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ আর বিনির্মাণের স্বপ্ন দেখে হেলেন।

নিজের মধ্যে ধারণ করা অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখাতে বদ্ধপরিকর হেলেনের এই সময়ের ক্রাইসিস ও স্ট্রাগলের এমনই এক গল্পের টেলিফিল্ম নিয়ে হাজির প্রীতি দত্ত। গ্রিক পুরাণের হেলেন নয়, একেবারে দেশের সাদামাটা হেলেনের চরিত্রে দেখা যাবে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশাকে।

৮ মার্চ নারী দিবসে দুপুর ৩টা ৫মিনিটে দেখানো হবে প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি। যেখানে কেন্দ্রীয় হেলেনের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ছাড়াও অভিনয় করেছেন শিপন মিত্র, মিলি বাশার, শরমিশঠা, সিনথিয়া ইয়াসমিন, মুনতাহা, নিকুল কুমার মণ্ডল প্রমুখ। টেলিফিল্মটির চিত্রগ্রহণে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইতিশানারী দিবসনিকুল কুমার মণ্ডলমিলি বাশারলিড বিনোদনশিপন মিত্রসিনথিয়া ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT