চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নারী কোটা বাতিল করার সময় এখনো আসেনি’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৫৯ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
নারী, বাংলাদেশ
A A

ছাত্র সমাজের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মুখে জাতীয় সংসদে কোটা প্রথা বিলুপ্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা কার্যকর হলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ নারী কোটা বাতিল হয়ে যাবে। তবে নারী কোটা বাতিল করার এখনও সময় আসেনি বলে মনে করেন নারী অধিকার নিয়ে কাজ করা মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী আয়েশা খানম।

নারী কোটা বিলুপ্তি হলে কী ধরণের পরিস্থিতি হতে পারে, সে বিষয়ে মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী আয়েশা খানম মনে করেন, নারীদের জন্য সংরক্ষিত কোটা আরও কয়েকবছর থাকা দরকার। তবে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারও সময়ের দাবি বলে মনে করেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে আয়েশা খানম বলেন, ‘আমার মনে হয় নারী কোটা বাতিল করার সময় এখনো আসেনি। ফলে কোটা বাতিল করাটা ঠিক হয় নাই। পিছিয়ে পড়া নারীদের অগ্রসর করে তুলতে নারী কোটা আরও কিছুদিন থাকা দরকার। তবে কোটার হার কমিয়ে কাট ছাট করা যেত। কোটা বাতিল না করে সংস্কার করা খুবই দরকার বলে মনে করি।’

কিছু কিছু বিশেষ পদে ১০ শতাংশের বেশি সংখ্যায় নারীদের নিয়োগের প্রচলন রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারী কোটায় নিয়োগের মতো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে কী হবে তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক শিক্ষা, পিছিয়ে পড়া জেলা, আদিবাসী, প্রতিবন্ধী কোটার বিষয়ে আয়েশা খানম বলেন, একসময় পিছিয়ে পড়াদের কথা চিন্তা করে জেলা, আদিবাসী ও প্রতিবন্ধী কোটা চালু করা হয়েছিল। এইসব কোটাও থাকার প্রয়োজনীয়তা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারীদের চলমান কোটা থাকা ভালো।

Reneta

মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের কোটা দরকার আছে। কিন্তু সেটা নাতি-পুতি পর্যন্ত  টেনে নেওয়াটা ভাববার বিষয়।

মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়া এই নারী নেত্রী বলেন, আমাদের আরেকটু অপেক্ষা করা দরকার। উন্নয়নের বিকাশের সাথে সামঞ্জস্য রেখে অনেক কিছুই অনেক সময় সংস্কার করতে হয়। এটা উন্নয়ন বিকাশের নিয়ম, ধারা, শর্ত। আর আন্দোলনকারীরাও তো বাতিল চায়নি। সংস্কার চেয়েছিল। ফলে সংস্কার করা যেত। কোটার হার কমিয়ে আনা যেত বলে জানান তিনি।

তিনি বলেন, কোটা নিয়ে মন্তব্য করতে আমাদের আরেকটু অপেক্ষা করা দরকার। আমি জানি না প্রধানমন্ত্রী কীভাবে বলেছেন আর কীভাবে চিন্তা করছেন। তিনি একবার উঠিয়ে দেবার কথা বলেছেন, আবার বলেছেন বিবেচনাও করা হবে। সুতরাং বিষয়টা পুরোপুরি বুঝতে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারনারীলিড নিউজ
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

জেলা কোটা বাতিলের প্রভাব বুঝতে অপেক্ষা করতে চান জেলা সংশ্লিষ্টরা

পরবর্তী

রোনালদোর শেষমুহূর্তের পেনাল্টিতে সেমিতে রিয়াল

পরবর্তী

রোনালদোর শেষমুহূর্তের পেনাল্টিতে সেমিতে রিয়াল

সেভিয়াকে আটকে সেমিতে বায়ার্ন

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT