চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী উন্নয়নে বাংলাদেশ বিশ্বের দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নারীদের উন্নয়নের জন্য বাংলাদেশ যা করেছে তা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমান সরকার নারীদের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করার জন্য অনেক বাধা-বিপত্তির সম্মুখিন হয়েছে। তবুও থেমে থাকেনি, এই যুগেও বাংলাদেশ বিমান বাহিনী থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়ের ভিসি, পুলিশ অফিসার, এমনকি দেশের স্পিকারও একজন নারী।

বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০১৫ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নারীদের উন্নয়নের জন্য এখন পর্যন্ত যা করা হয়েছে তা আমার চিন্তার ফসল। অনেক বাধা পেয়েছি নারীদের ঘর থেকে বাইরে নিয়ে আসতে। এখন সব সেক্টরে নারীরা তাদের বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। একটা সময় ছিলো কেউ চিন্তাই করতে পারতো না নারীরা নির্বাচন করবে। রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ভোট চাইবে। কিন্তু বর্তমানে হচ্ছে নারীরা এখন সবধরনের নির্বাচন অংশগ্রহণ করছে এবং বিপুল ভোটে প্রতিপক্ষকে হারিয়ে জয় ছিনিয়ে আনছে। 

‘শুধু শিক্ষা বা কর্মজীবী নয়; খেলাধুলায়ও নারীরা এখন এগিয়ে। ক্রিকেট, ফুটবল কোনো খেলায় তারা পিছিয়ে নেই কারো থেকে।’

বিশ্বের কোনো দেশ নারীদের জন্য এমন দৃষ্টান্ত এখনো করতে পারেনি যা বাংলাদেশ করেছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কর্মজীবী নারীদের কথা ভেবে বর্তমান সরকার গার্মেন্ট শ্রমজীবী নারীদের বেতন বাড়িয়ে ২১৯ ভাগ বৃদ্ধি করেছে। বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত কর্মজীবী নারীদের জন্য এমন দৃষ্টান্ত রাখতে পারিনি। তাই বাংলাদেশ নারীদের নিয়ে এমন দৃষ্টান্ত বার বার দেখাবে বিশ্বকে।

গ্রামের নারীদের উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণ হাতে নেওয়া হয়েছে। তারা যেনো সংসারের উপার্জনের একটি অংশ হতে পারে তাই সরকার তাদের অল্প সুদে ঋৃণ দিচ্ছে।

Reneta

বেগম রোকেয়া তার লেখায় নারীদের জন্য অনেক লিখেছেন। যা আমাদের সবসময় অনুপ্রেরণা দিয়ে যায়। কোথাও নারীরা আটকে গেলে বেগম রোকেয়ার পথ অনুসরণ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীবেগম রোকেয়াবেগম রোকেয়া পদকশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT