চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর মন পেতে সবজি খান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
সবজি

সবজি দেখলেই খাওয়ার ইচ্ছে চলে যায়? তাহলে আপনার জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। কারণ, গবেষণায় জানা গেছে যারা বেশি সবজি এবং ফল খান, তাদেরকেই নারীরা বেশি পছন্দ করেন। অবাক হচ্ছেন তো?

সাম্প্রতিক একটি গবেষণায় জানা গেছে যে, যেসব পুরুষ পর্যাপ্ত পরিমাণে ফল এবং সবজি খান, তাদের শরীরের গন্ধ নারীদের পছন্দ। আর যাদের অতিরিক্ত কার্বোহাইড্রেট (ভাত,পাস্তা, পাউরুটি ইত্যাদি) খাওয়ার অভ্যাস, তারা নারীদের কাছে কম আকর্ষণীয়। গবেষকরা জানান, শরীরের ঘামের মাধ্যমে খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের অবস্থা বোঝা সম্ভব। বিপরীত লিঙ্গকে আকর্ষণের অন্যতম হাতিয়ার হলো শরীরের ঘ্রাণ। বিশেষ করে কোনো পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে নারীরা বেশ ভালোভাবেই খেয়াল করেন বিষয়টি। তাই সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে নিজেকে নারীর কাছে আকর্ষণীয় করে তোলা যায় বলে জানান, গবেষণাটির মূল লেখক, অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির ইয়ান স্টিফেন।

জরিপটির জন্য গবেষকরা পুরুষ অংশগ্রহণকারীদের খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা নিয়েছেন। এরপর তাদেরকে পরিষ্কার টি-শার্ট পরিয়ে লম্বা সময় ব্যায়াম করতে বলা হয়েছে ঘাম হওয়ার জন্য। এরপর নারী অংশগ্রহণকারীদেরকে বলা হয়েছে তাদের শরীরের গন্ধ নেয়ার জন্য। নারীরা যাদেরকে আকর্ষণীয় বলেছেন, দেখা গেছে তাদের খাবার তালিকায় সবজী এবং ফলের পরিমাণ বেশী থাকে।

যখন ঘাম হয় তখন ঘর্ম গ্রন্থিগুলো থেকে যে উপাদানটি নির্গত হয় তার কিন্তু কোনো বাজে গন্ধ নেই। ত্বকের ব্যাকটেরিয়ার কারণেই গন্ধ পরিবর্তন হয়। তাই স্বাস্থ্যকর খাবার খেলে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ কম থাকে, দুর্গন্ধও কম হয় শরীরে। তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, যদি সঙ্গীর খোজে থাকেন, তাহলে প্রথমেই দেখুন আপনার খাবার প্লেটে স্বাস্থ্যকর খাবার আছে কিনা। নাহলে সব চেষ্টাই বৃথা হওয়ার সম্ভাবনা থাকবে। রিডার্স ডাইজেস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণাচ্যানেল আই অনলাইননারীসবজি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT