চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানি বিষয়ে ইভাঙ্কা ট্রাম্প যা বললেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

নারীর বিরুদ্ধে যৌন হয়ানি কখনোই সহ্য করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। এসময় তথাকথিত পুরুষশাসিত কর্মক্ষেত্রগুলোতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন ইভাঙ্কা।

শুক্রবার জাপানের টোকিওতে নারী বিষয়ক এক সম্মেলনে যোগ দেন ইভাঙ্কা ট্রাম্প।

বিবিসি জানায়, গত সপ্তাহে বিশ্বব্যাপী যৌন কেলেঙ্কারির ঘটনা তীব্র আকার ধারণ করে। হলিউড প্রযোজক হার্ভে ওয়েইনস্টাইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে সবার সামনে চলে আসে। এছাড়া ইতোমধ্যে যৌন কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন।

এর আগে ট্রাম্পের বিরুদ্ধেও যৌন হয়ারানির অভিযোগ ওঠে। তবে হোয়াইট হাউজের প্রেস সচিব সেসব অভিযোগ মিথ্যা বলে অভিহিত করেন। এর সূত্র ধরে অনেক নারী অনলাইনে ‘হ্যাশট্যাগ’ আন্দোলনের মাধ্যমে নিজেদের যৌন হয়রানির কথা প্রকাশ করেন।

তাই স্বাভাবিকভাবে টোকিওতে নারী বিষয়ক ওই সম্মেলনে বিষয়টি চলে আসে। এসময় ইভাঙ্কা বলেন: এটা স্পষ্ট যে, আমাদের কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেয়া হয় না। হয়রানিসহ বিভিন্নভাবে তাদের অসম্মান করা হয়। এটি আর কখনোনই সহ্য করা হবে না।

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের দুই দিন আগে ইভাঙ্কা এই সম্মেলনে বক্তব্য রাখলেন। সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে তার দেশ কাজ করে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভাঙ্কা ট্রাম্পযৌন হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এপ্রিল ৫, ২০২৬

‘একটি বাংলাদেশ’ শিরোনামে কাব্য কুহুকের আবৃত্তি প্রযোজনা

এপ্রিল ৫, ২০২৬

৪৩ বছর বয়সেও ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের

এপ্রিল ৫, ২০২৬
ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সারাদেশে একযোগে হামের টিকা দেওয়ার সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হাসপাতালে ভর্তি জুবিন গার্গের স্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT