চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর বসার ধরনের প্ল্যাকার্ডে পাকিস্তানে উত্তেজনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্ল্যাকার্ড

আন্তর্জাতিক নারী দিবসের একদিন আগে দিবসটিকে নিয়ে পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর তৈরি করা একটি পোস্টার (প্ল্যাকার্ড) তুমুল বিতর্ক তৈরি করেছে দেশটিতে।

রুমাইসা লাখানি এবং রাশিদা সাব্বির হুসেইন নামের ওই দুই শিক্ষার্থী যখন আন্তর্জাতিক নারী দিবসের প্ল্যাকার্ড বানাচ্ছিলেন, তখন তারা ভাবতেও পারেনি এই প্ল্যাকার্ড বড় রকমের বিতর্কের জন্ম দিবে।

নারী দিবসের আয়োজনের অংশ হিসেবে ২২ বছর বয়সী রুমাইসা ও রাশিদা করাচি বিশ্ববিদ্যালয়ের পোস্টার তৈরি কর্মসূচিতে অংশ নেয়। তাদের ইচ্ছা ছিল এমন কিছু তৈরি করতে, যা সবারই মনোযোগ আকর্ষণ করবে।

ওই সময় ক্যাম্পানে এক বন্ধুকে পা ছড়িয়ে বসে দেখতে দেখে রুমাইসা আর রাশিদা। আর সেটাই তাদেরকে পোস্টার তৈরিতে প্রভাবিত করে।

রুমাইসার মতে, নারীরা কিভাবে বসবে সেটা সবার কাছেই আলোচিত বিষয়, আমাদের ভাবতে হয় কিভাবে এলিগেন্ট বা সুরুচির সঙ্গে থাকতে হবে। আমাদের চিন্তা করতে হয়, যেন আমাদের শরীরের গড়ন কেউ দেখতে না পায়। আর পুরুষদের বসার ধরন কেউ তাকিয়েও দেখে না।

রুমাইসা তার ডিজাইন করা পোস্টারে এক নারীর এভাবে বসার বিষয়কেই তুলে এনেছে। সেখানে একজন নারী সানগ্লাস পরে পা ছড়িয়ে বসে আছে।

Reneta

এরপর সেই পোস্টারে তার সবচেয়ে ভালো বন্ধু রাশিদা স্লোগান যোগ করেন। রাশিদা নারীকে কিভাবে বসতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে কথা বলতে হবে, সেই বিষয়টিতেই সবার মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলেন। তাই সে ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘এখানে আমি ঠিকভাবে বসে আছি।’

রুমাইসা আর রাশিদার প্রথম দেখা হয় পাকিস্তানের হাবিব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ার সময়। রুমাইসা কমিউনিকেশন ডিজাইনের শিক্ষার্থী ছিলেন আর রাশিদা সোশাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসির।

তাদের এমন বন্ধুত্ব নিয়ে রাশিদা বলেন, আমরা ভালো বন্ধু, একসঙ্গে হাসি, একে অন্যের কাছে সব কথাই বলি। তারা দুজনেই নারীর অধিকার নিয়ে কাজ করতে আগ্রহী। বিশেষ করে নারীর যৌনতা নিয়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে।

তাদেরকে প্রতিনিয়তই বিয়ের জন্য পারিবারিক চাপ সহ্য করার মতো সংগ্রাম করতে হয়। তবে এখন পর্যন্ত বিয়ে না করাটা তাদের ব্যক্তিগত বিজয় বলে মনে করেন।

রাশিদার অভিজ্ঞতা আরো বিব্রতকর। কেননা তাকে প্রায়ই রাস্তায় হয়রানির শিকার হতে হয়। বিয়ে করে গৃহিনী হওয়ার ধারণাটাও তার জন্য অস্বস্তিকর।

যে প্ল্যাকার্ড নিয়ে নিয়ে এতো বিতর্ক, তা নিয়ে পাকিস্তানে নারীদের সবচেয়ে বড় জনসভা অরাতে অংশ নেন তারা। তবে সমাবেশ থেকে বাড়ি ফেরার আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই পোস্টারটি ভাইরাল হয়ে যায়।

তা নিয়ে কেউ কেউ মন্তব্য করেন, ‘আমি আমার মেয়ের জন্য এমন সমাজ চাই না।’

আরেকজন লিখেছেন, ‘আমিও নারী, কিন্তু এভাবে বসতে স্বচ্ছন্দবোধ করি না। কেননা আমরা একটা ইসলামিক সমাজে বাস করি।

অন্য এক ব্যক্তি আরো কড়া ভাষার লেখেন, ‘এটা নারী দিবস ছিল, দুশ্চরিত্রা দিবস নয়।’

অনেকে অবশ্য প্ল্যাকার্ডের বক্তব্যকেও সমর্থন করেন প্রবলভাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক নারী দিবসনারী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT