চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের বাদ রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
৮:০৬ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

পুরুষশাসিত সমাজে প্রতিবন্ধকতা থাকবেই উল্লেখ করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রতিবন্ধকতা অতিক্রম করে মেয়েদের এগিয়ে চলার প্রেরণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, নিজের অধিকার নিজেদেরই প্রতিষ্ঠা করতে হবে। নারীদের বাদ রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

দেশের দুস্থ, অবহেলিত, সুবিধা বঞ্চিত নারীদের পাশে দাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের কারিগরী শিক্ষা, আইন সহায়তা দেয়াসহ নারীদের পাশে থাকে বাংলাদেশ মহিলা সমিতি। সমাজের অনাগ্রসর নারীদের জন্য আরো সুযোগসুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে নতুন কমপ্লেক্স, সেই কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারী উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগগুলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিবন্ধকতা ভেদ করে নারীদের এগিয়ে আনা হয়েছে। একটি দেশকে উন্নতি করতে হলে নারী পুরুষকে সমান ভাবে উন্নতি করার সুযোগ দিতে হবে। সমাজের অর্ধেক অঙ্গকে দূর্বল রেখে একটা সমাজ উঠে দাঁড়াতে পারে না। কাজেই আমরা এদিকে লক্ষ রেখেই এ উন্নয়নটা করে যাচ্ছি।

‘ধীরে ধীরে আমাদের মেয়েরা যেখানে যে সুযোগ পাচ্ছে তারা দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে।’

সমাজ পরিবর্তনের জন্য সংস্কৃতির বিকাশের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সাধারণভাবে পুরুষ শাসিত সমাজে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তো আসে সেগুলো অতিক্রম করেই আমাদের চলতে হবে। মেয়েদের নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। সেইভাবে গড়ে তুলতে হবে তখনই যখন আমরা মেয়েদের আরো সুশিক্ষায় সুশিক্ষিত করে তুলতে পারবো। সেই সাথে সমাজের তাদের অবস্থানটা নিয়ে আসতে পারবো।

Reneta

নতুন ভবনে নাটক মঞ্চস্থ করার জন্য আধুনিক থিয়েটার নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT