চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের প্রতিষ্ঠিত করতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
- সেমি লিড, নারী, বাংলাদেশ
A A
নারীদের প্রতিষ্ঠিত করতে-প্রধানমন্ত্রী

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সর্বস্তরের নারীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে।

জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে তৃণমূলের নারীদেরকেও তাদের সক্ষমতা অনুযায়ী আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল বিশেষায়িত ব্যবসা প্রতিষ্ঠান জয়িতা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পরিচালক নিয়োগ এবং নিজস্ব ভবন নির্মাণ ইস্যুতে আলোচনা করতে রোববার গণভবনে বিশেষ সভার আয়োজন করা হয়।

জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও পেছনের গল্প মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, বয়স্কভাতা, বিধবাভাতা, শান্তিনিবাসসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হচ্ছে নারীদের।

নারী উদ্যোক্তাদের উৎসাহী করে তুলতে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দেয়ার আহ্বান জানান সরকার প্রধান।

মেয়েদের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে উল্লেখ করে নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ ও যুগোপযোগী করার তাগিদও দেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

ট্যাগ: জয়িতাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মৃতি ইরানির ঘনিষ্ঠ প্রচারণা সহযোগী দুর্বৃত্তের গুলিতে নিহত

পরবর্তী

‘যৌথ প্রযোজনার ছবির চেয়ে পাসওয়ার্ডের মান অনেক উপরে’

পরবর্তী

'যৌথ প্রযোজনার ছবির চেয়ে পাসওয়ার্ডের মান অনেক উপরে'

দীর্ঘদিনের প্রতারণায় বারেক হাজী হাতিয়ে নিয়েছে শত কোটি টাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT