চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের অনুপ্রেরণা যোগাবে কোনালের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ন ২৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

দেশে নারীর প্রতি সহিংসতার মাত্রা ও ভয়াবহতা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। প্রতিদিন কোথাও না কোথাও প্রকাশ্যে কিংবা আড়ালে নানাভাবে নারী হেনস্তা হচ্ছেন। বিষয়টি ভীষণভাবে ভাবাচ্ছে কণ্ঠশিল্পী কোনলাকে। সেজন্য তিনি চাচ্ছেন, নিজের অবস্থান থেকে গানে গানে নারীদের প্রতি এসব অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ জানাতে। যেনো নারীরা সোচ্চার হতে পারেন।

শুধু তাই নয়, গানটি দিয়ে কোনাল নারীদের সাহস যোগাবেন। জীবনে চলার পথে নারী হোঁচট খেয়ে পড়ে গেলে একাই উঠে যেন পুরো উদ্যমে চলতে পারেন, সেই অপুপ্রেরণাও পাওয়া যাবে তার গানে। এমন ভাবনা নিয়ে রবীন্দ্রসংগীত ‘একলা চলো রে’ গাইলেন কোনাল। নতুন সংগীতায়োজনের সঙ্গে তৈরি হবে গানটির একটি ভিডিও।

যেটি আগামী ৮ মে (২৫ বৈশাখ) রবীন্দ্র জয়ন্তীতে প্রকাশ হবে। এরই মধ্যে নতুন সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ খ্যাত এই গায়িকা। কোনাল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটি শুধু একটি গান নয়, বর্তমানে নারীর প্রতি যে সহিংসতা সেগুলোকেও তুলে ধরা হবে।’

তিনি বলেন, ‘আমি গানটি করছি, আমাকে দেখানো হবে এমনটা মোটেও নয়। গোটা নারী জাতির অবস্থান তুলে ধরা হবে এই গানে। গানের ভিডিওটাও নারীর পক্ষে কথা বলবে।’

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী মনে করেন, নারী থেমে থাকার পাত্রী নন। ঠিকমত সাপোর্ট পেলে তারা অনেক কিছুই করতে পারে। ঘরে এবং বাইরে সবখানেই নারীরা নানাভাবে লাঞ্চনা সহ্য করছেন। অবহেলিত নারীদের এই অবস্থান পরিবর্তনে একটা জাগরণ দরকার। এই গানটির ভিডিওর মাধ্যমে দেশের সব নারীরা নিজেদের অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন।

শিগগির কোনালের গাওয়া ‘একলা চলো রে’ গানটির ভিডিও নির্মাণ করা হবে। কোনাল জানালেন, এই ভিডিওটি চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশ হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কোনালচ্যানেল আইনারীরবীন্দ্রসংগীতলিড বিনোদনসেরা কণ্ঠ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন, থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT