চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী অধিকার আন্দোলনের নেত্রী আয়শা খানমের নামে ৫৭টি পাঠাগার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ন ০২, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

নারী আন্দোলনের পথিকৃৎ সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভানেত্রী আয়শা খানমের নামে দেশব্যাপি ৫৭টি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

বাসস জানায়, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেম আজ আনুষ্ঠানিকভাবে পাঠাগারগুলোর উদ্বোধন করেন।

মহিলা পরিষদ নেতৃবৃন্দ জানান, আয়শা খানম একজন দক্ষ সংগঠক হিসেবে নারী আন্দোলনের নেতৃত্ব দেয়ার পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে বই পড়া ও জ্ঞান চর্চ্চার অভ্যাস গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের ৫৭টি জেলা কার্যালয়ে “আয়শা খানম পাঠাগার” উদ্বোধন করা হয়।

আয়শা খানমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকালে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। নেত্রীর স্মরণে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় সুফিয়া কামাল ভবনের তৃতীয় তলায় এ পাঠাগার উদ্বোধন করেন।

মুক্তিযোদ্ধা আয়শা খানম ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোণার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী ছিলেন। সমাজে নারীর প্রতি বৈষম্য দূরীকরণ ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু কাজ করে গেছেন। মহিলা পরিষদের সভানেত্রী হিসেবে দায়িত্বে থাকাকালীন ২০২১ সালের ২ জানুয়ারি ৭৪ বছর বয়সে তিনি পরলোক গমন করেন।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. নাজমুন নাহার, অধ্যাপক হান্নানা বেগম ও সাহানা কবির, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খুরশীদা ইমাম, স্বাস্থ্য সম্পাদক দীপা ইসলাম, প্রচার ও গণমাধ্যম সম্পাদক মাহফুজা জেসমিন, সমাজকল্যাণ সম্পাদক হোমায়রা খাতুন, ঢাকা মহানগরের সদস্য, জাতীয় পরিষদ সদস্য এবং প্রয়াত আয়শা খানমের পরিবারের সদস্যসহ দেড় শতাধিক সংগঠক, কর্মী ও সদস্যবৃন্দ এ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রয়াত সভানেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন শায়লা কান্তা, অশ্রু ভট্টাচার্য এবং শাহজাদী শামীমা আফজালী শম্পা।

Reneta

এছাড়াও প্রয়াত সভানেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের সদস্যবৃন্দ, রোকেয়া সদনের সদস্যবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেসএক্স ও এক্সএআই একীভূত করলেন মাস্ক, এআই ডেটা সেন্টারের পরিকল্পনা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরস্কে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের সম্ভাবনা, সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্প

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের লোকসান হবে কত?

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটে আর কেউ হাত দিতে পারবে না: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৩, ২০২৬
নিহত মুহিত উদ্দিন সাগর ও মোহাম্মদ উসমান,  প্রতিনিধির পাঠানো ছবি.

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT