চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারিনকে অনুসরণ করাই কাল হলো আলিসের?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৩২ অপরাহ্ন ২৭, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: হুট করে এসে ক্রিকেট তারকাদের রাজ্যে নিজেকে মেলে ধরা। নেট বোলার থেকে বিপিএল-অভিষেকে হ্যাটট্রিকের কীর্তি। তাতে রূপকথার মতোই বদলাতে শুরু করেছিল জীবন। তবে আনন্দের রেশ মিলিয়ে গেছে অঙ্কুরেই।

বিকেলে লিখলেন গৌরবগাথা সকাল হতেই জানলেন সেটিই প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগে। সেই হতাশার ক্লান্তি কাটার আগেই হাঁটুতে চোট পেয়ে বিপিএল থেকেই ছিটকে যাওয়া। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ঢাকা ডায়নামাইটসের অফস্পিনার আলিস আল ইসলাম সার্জারি ছাড়া আর মাঠেই নামতে পারবেন না।

রংপুর রাইডার্সের বিপক্ষে মিরপুরে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে ঢাকাকে ২ রানের নাটকীয় এক জয় উপহার দেন আলিস। চট্টগ্রাম পর্বে যখন আবার রংপুরের বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার অপেক্ষায় সাকিব আল হাসানের দল তখন আলিস সাভারের নিজ বাড়িতে।

জরুরি ভিত্তিতে পাসপোর্টের জন্য আবেদন করেছেন রোববার। পাসপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সার্জারি করাতে যাবেন দেশের বাইরে। ২২ বছরের এ তরুণ আবার কবে মাঠে ফিরবেন সেটি নিয়ে কিছুটা চিন্তায় পড়লেও বোলিং অ্যাকশন নিয়ে একেবারেই নির্ভার।

‘বিপিএলের মতো জায়গায় খেলা বিরাট সৌভাগ্যের ব্যাপার ছিল। বোলিং অ্যাকশনের যে ব্যাপারটা সেটা একটা সন্দেহ মাত্র। আমার দৃঢ় বিশ্বাস, আমার হাত ১৫ ডিগ্রির কমই বাঁকে। ঘরোয়া লিগ খেলার সময় বিসিবির কাছে আমি নিজ থেকেই পরীক্ষা দিয়েছিলাম, আর সেটা আমার ক্যারম ডেলিভারি পরখ করতে। ওখানে ম্যাক্সিমাম সাত ডিগ্রি পর্যন্ত ভেঙেছিল। আমার আত্মবিশ্বাস আছে পরীক্ষা দিলে ১০ ডিগ্রির বেশি যাবে না।’

‘আমার মূলত সমস্যা পায়ে। অ্যাকশন যেহেতু একটু ভিন্ন। খেয়াল করলে দেখবেন পা অনেকটা বাঁকা হয়ে মাটিতে পড়ে। ডেলিভারির পর পা যখন উঠে যায় তখন মনে হয় ঢিল ছুঁড়তেছি। আমি শতভাগ আত্মবিশ্বাসী। বোলিং অ্যাকশন নিয়ে আমি চিন্তিত নই।’-বলেন আলিস।

Reneta

অ্যাকশন সমাধানযোগ্য মনে করলেও আপাতত সার্জারি নিয়েই সব চিন্তা আলিসের। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ মাথায় নিয়েই খেলে যাচ্ছিলেন বিপিএল। ২৬ জানুয়ারি হওয়ার কথা ছিল বোলিং পরীক্ষা।

কিন্তু তার আগেই ১৮ জানুয়ারি সিলেটে ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন। ৪ ম্যাচে ৬ উইকেট পাওয়ার পর থামে আলিসের প্রথম বিপিএল।

সুনিল নারিনকে অনুসরণ করে চলা আলিসের ডেলিভারির ধরণ অনেকটা উইন্ডিজ অফস্পিনারের মতো। যাকে আদর্শ মানেন তাকেই বিপিএলে পেয়েছেন সতীর্থ হিসেবে। নারিন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন একাধিকবার। বোলিং পরীক্ষা দিয়ে ফিরেছেন আবার। নারিনকে অনুসরণ করাই কি তাহলে কাল হল আলিসের?

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশে ঈদ কাটছে বাংলাদেশের তিন ফুটবল দলের

মার্চ ২১, ২০২৬

বাংলাদেশ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬

অতিরিক্ত মানুষের চাপে ভাসমান ড্রাম সেতু ধস, নিহত ৩ শিশু

মার্চ ২১, ২০২৬

ঈদ মানেই মায়ের কোলে ফেরা!

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সিপিএফ স্বাক্ষর বাংলাদেশের

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT