চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ৭ খুনের মামলা: ন্যায়বিচারের দৃষ্টান্ত দেখার অপেক্ষা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে অপহৃত হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। তিন দিন পর তাদের মরদেহ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকায়। নারায়ণগঞ্জের বহুল আলোচিত ওই ৭ খুনের মামলার রায় ঘোষণা হওয়ার কথা সোমবার (১৬ জানুয়ারি)। ৩০ নভেম্বর ২০১৬ দু’টি মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ আসামির উপস্থিতিতে আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হয়েছে।  মামলার প্রধান আসামি নূর হোসেন। অন্য আসামীদের মধ্যে আছেন র‌্যাবের চাকুরিচ্যুত তিন কর্মকর্তা– লেফটেনেন্ট কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (বরখাস্ত) আরিফ হোসেন এবং লেফটেনেন্ট কমান্ডার (বরখাস্ত) এম এম রানা। ২০১৫ সালের ৮ এপ্রিল চার্জশিট, ওই বছরের ১২ নভেম্বর ভারত থেকে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা, আদালতে সাক্ষীদের চোখ রাঙানি, বাদী পক্ষকে হুমকি, অন্যতম আসামী তারেক সাঈদের অসুস্থতার নাটকে হাসপাতালে ভর্তি, কাঠগড়ায় ভেতরে নূর হোসেনের মারামারিসহ অনেককিছু দেখেছে এ মামলা। হুমকির মুখে ন্যায়বিচার নিয়ে শঙ্কাঢ আছে বাদী পক্ষ। তবে, রাষ্ট্রপক্ষ বলেছে: ১২৭ জন সাক্ষীর মধ্যে ১০৬ জনের সাক্ষ্য এবং যুক্তিতর্কে প্রমাণ হয়েছে যে মামলায় অভিযুক্তরা সবাই ৭ জনকে অপহরণ থেকে শুরু করে হত্যা, গুমসহ পুরো কার্যক্রমে জড়িত। নানা প্রতিকূলতার মধ্যে দীর্ঘ আড়াই বছর ধরে চলা মামলা, তদন্ত ও বিচারিক কার্যক্রমের পরে বহুল প্রতিক্ষীত রায় ঘোষণা করা হচ্ছে। নানা কারণে নারায়ণগঞ্জ বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর আইনের মারপ্যাঁচ আর বিচারিক কার্যক্রমে জনগণের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে দেশের সাধারণ মানুষ শঙ্কা নিয়ে মামলার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে। মামলার রায়ে যাই হোক, যে ৭ জন হারিয়ে গেছেন তারা কোনোদিনও ফিরে আসবেন না, তাদের পরিবারও কোনো দিন ফিরে পাবেন না তাদের প্রিয়জনকে। স্বজন হারানো ৭ জনের পরিবার ও দেশের জনগণের সঙ্গে আমাদেরও আশাবাদ, বিচারিক রায়ে অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পাবে, ন্যায়বিচার পাবে নিহতদের পরিবার আর এর মাধ্যমে আইনের শাসনের উপর আরো আস্থাশীল হবে মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভালো কিছু করলেই পৃথিবী বদলে যাবে’

পরবর্তী

ফিল্মফেয়ারে সেরার মুকুট আমির-আলিয়ার মাথায়

পরবর্তী

ফিল্মফেয়ারে সেরার মুকুট আমির-আলিয়ার মাথায়

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে কমিটি

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT