চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে ৫ খুনের মামলার অভিযোগপত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জে আলোচিত একই পরিবারের ৫ খুনের ঘটনায় গ্রেফতারকৃত মাহফুজকে একমাত্র আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল খায়ের নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম ফারুকের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আজ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,  ১৫ জানুয়ারি শুক্রবার রাতে তিনটা থেকে পরদিন ১৬ জানুয়ারি শনিবার সকাল সাতটার মধ্যে নিহত লামিয়ার স্বামী শফিকুল ইসলামের ভাগিনা আসামী মাহফুজ দুই শিশুসহ একই পরিবারের পাঁচ জনকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে নিহত লামিয়ার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার এজাহারে শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের জন্য তার ভাগিনা মাহফুজকে সন্দেহজনক হিসেবে ধরে অভিযোগ করে। এরপর মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, ১৮ জানুয়ারী মাহফুজকে গ্রেফতার করে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডের চারদিনের মাথায় মাহফুজ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। জবানবন্দীতে আসামী মাহফুজ হত্যার পুঙ্খানুভাবে হত্যার বর্ণনা দেয়।

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে হত্যা করে।নিহত ব্যক্তিরা হলেন, ওই পরিবারের তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়া (২৫)।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬

ঢাকা উৎসবে তুলে ধরা হবে নগরীর ইতিহাস ও সংস্কৃতি, মিডিয়া পার্টনার চ্যানেল আই

জুলাই ২১, ২০২৬

দক্ষিণাঞ্চলে বাড়ছে সর্জন পদ্ধতির চাষ

জুলাই ২১, ২০২৬

বন্ধ্যাত্ব নির্ণয়ে কোন কোন পরীক্ষা জরুরি, বয়স ও হরমোন কতটা প্রভাব ফেলে

জুলাই ২১, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT